1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা, বিশ্বে সমাদৃত তরিকা, তরিকায়ে মাইজভাণ্ডারীর উজ্জ্বল নক্ষত্র, আওলাদে রসুল (দ.), আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.), মারাজাল বাহরাইন, বিশ্বঅলি শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৭তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার ফরহাদাবাদ স্কুল এন্ড কলেজ গাউছুল আজম মাইজভাণ্ডারী মিলনায়তনে ১৪ ডিসেম্বর, রবিবার, অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মাহবুবুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহসভাপতি সৈয়দ ফরিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ পারশেদ বিন আনোয়ার, মুহাম্মদ ওবাইদুল আকবর, মুহাম্মদ শফিউল আজম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা-এ-গাউছুল আজম মাইজভাণ্ডারী’র আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক মাইজভাণ্ডারী। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মুহাম্মদ আমির খসরু চৌধুরী, মুহাম্মদ গোলাম কাদের আজম, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফরহাদাবাদ শাখার উপদেষ্টা ডা. এটিএম হাশেম, মো. কামরুল হাসান টিপু, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজুর রহমান, হাফেজ মাওলানা মুহাম্মদ ফোরকান, হাফেজ মাওলানা মুহাম্মদ মিনহাজ, লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির প্রেসিডেন্ট লায়ন বরুণ কুমার আচার্য বলাই, মুহাম্মদ হাবিবুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী মন্টু, কামরুল হাসান শেয়ান, মুহাম্মদ আরবান আলী, এসএম মঈনুল হোসেন, মুহাম্মদ নুরুল হাবিব, মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ লেয়াকত আলী, মুহাম্মদ ফারুক হোসাইন, মুহাম্মদ আজিজুল হাকিম, মুহাম্মদ মাহফুজুল ইসলাম, আজাদ হোসেন, আতাহার ইসলাম আসিফ, কাজী বখতেয়ার, শেখ মুহাম্মদ হাসান উদ্দিন, মুহাম্মদ ছাবের হোসেন রেজভী, মুহাম্মদ রাসেদ, মুহাম্মদ শহিদুল ইসলাম, মুহাম্মদ পারভেজ, মুহাম্মদ রুবায়েত বিন হোসাইন, সৈয়দ সামিউল হক, মুহাম্মদ ওমর ফারুক, মো. খোরশেদ। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন, তায়াল্লাদে গাউসিয়া শরীফ, বাদে আসর নাতে মুস্তফা, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন, বাদে মাগরিব নুরানী তকরিব, বাদে এশা মিলাদ, মুনাজাত ও তবারুক বিতরণ। সঞ্চালনায় ছিলেন আহ্বায়ক আক্কাস উদ্দিন চৌধুরী দৌলত ও সদস্যসচিব মুহাম্মদ আমজাদ হোসেন তালুকদার প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park