1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১০ পৌষ বিশ্বঅলির খোশরোজ শরীফ উপলক্ষ্যে আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের নানাবিধ আয়োজন।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের উদ্যোগে মহান ১০ পৌষ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবার ৯৭তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষ্যে ইছালে সওয়াব, শিক্ষাবৃত্তি, শিক্ষা সামগ্রী বিতরণ, মাইজভাণ্ডারী দর্শন ও বিশ্বঅলির জীবনী শীর্ষক আলোচনা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি ও ইউনিয়ন ব্যাংক রাউজান শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আজমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি., বৃহস্পতিবার প্রধান কার্যালয় শোকর-এ মওলা মনজিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন হতে তেলাওয়াত করেন মোহাম্মদ সাইফুল ইসলাম, না’তে রাসুল (দ.) পরিবেশন করেন মোহাম্মদ শাহাদাত হোসেন ইরফান, মাইজভাণ্ডারী গান পরিবেশন করেন মোহাম্মদ রুহুল আমিন সাগর। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের নির্বাহী সদস্য জনাব মোহাম্মদ সজীবুল হাসান চৌধুরী।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও সাবেক প্রক্টর এবং সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস. এম. মনিরুল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সভাপতি ও অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী, এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পঞ্চানন দাশগুপ্ত।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কার্যকরী পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের এলাকাবাসী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মানবের আত্মার সাথে পরম সত্তার সংযোগ ঘটানোর জন্য তথা মানবমুক্তির জন্য আল্লাহ ও রাসুল (দ.) প্রদত্ত অসংখ্য উপায় রয়েছে। তন্মধ্যে চিরন্তন, সহজবোধ্য, অপরিহার্য ও অনবদ্য পন্থা হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.) প্রদত্ত সপ্তকর্ম পদ্ধতি। এই পদ্ধতির আলোকেই ইসলামের ইতিহাসের চির উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছেন মাইজভাণ্ডারী ঘরাণার অসংখ্য অলি। বিশ্বঅলি শাহানশাহ হক ভাণ্ডারী (ক.) ও মওলা হুজুর মাইজভাণ্ডারী (ম.জি.আ) এর আনুগত্যপূর্ণ অনুসরণেই মানবজীবন সফল ও সুন্দর হবে।”

বিশ্বঅলির জীবনী শীর্ষক আলোচনায় মাইজভাণ্ডারী একাডেমির সদস্য মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী বলেন, “শাহানশাহ হক ভাণ্ডারী (ক.) ও মওলা হুজুর মাইজভাণ্ডারী (ম.জি.আ.) এর অনুপম সত্তায় আল্লাহ তা’আলার খোদায়ী রহস্য এবং রাসুল (দ.) এর আদর্শিক গুণাবলি সর্বোত্তমভাবে প্রকাশ পায়। তাই তাঁদের শান-মান ও কারামত বর্ণনার উর্ধ্বে।”

অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী তাঁর বক্তব্যে SZHM Trust এর ভূয়সী প্রশংসা করে বলেন,”খোশরোজ শরিফ উপলক্ষ্যে দেশব্যাপী এতিমখানায় ৬৫ হাজার ছাত্রের জন্য খাদ্য প্রদান ও প্রায় ১১০০ কমিটির মাধ্যমে বৃহদাকারে যে কর্মসূচী পরিচালিত হয়েছে তা অত্যন্ত বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে”।

অধ্যাপক ড. এস. এম. মনিরুল হাসান বলেন, “সর্বধর্ম ও মতের মানুষদের কাছে টেনে ইসলামের মর্মবাণী ও সৌন্দর্য্য প্রকাশ ও বিকাশ করার উদ্দেশ্যে মাইজভাণ্ডারী তরিকার এই পদক্ষেপ অবশ্যই সুন্দরতম পদ্ধতি।”

সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে আশেকানে হক ভাণ্ডারী, শোকর এ মওলা মনজিলের পক্ষ হতে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “বর্তমান অশান্ত বিশ্বে শৃঙ্খলা ফিরিয়ে এনে উন্নত ও আলোকিত সমাজ গঠনে সুযোগ্য আধ্যাত্মিক নেতৃত্বের আনুগত্য ও অনুসরণ করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপ্রিয় মানুষকে একতাবদ্ধ হয়ে কাজ করতেই হবে”।

উক্ত মাহফিলে ৪২ জন মেধাবী শিক্ষার্থীকে স্কুলব্যাগসহ এক বছরের শিক্ষা সামগ্রী ও ৫ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও শিক্ষক প্রতিনিধিদের স্মারক উপহার হিসেবে শোকর-এ মওলা মনজিলের নিজস্ব প্রকাশনা ‘শোকর ম্যাগাজিন’, গাউসিয়া হক মনজিলের পঞ্জিকা, বেলায়েতে মোতলাকা, জীবনী শরিফ-সহ মাইজভাণ্ডারী দর্শনের বিভিন্ন কিতাবাদি প্রদান করা হয়। এরপর মাইজভাণ্ডারী সঙ্গীত শিল্পী মোহাম্মদ গোলাম মওলা রনির পরিচালনায় জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিশেষে মিলাদ মাহফিলের পর দেশ ও মানবজাতির কল্যাণ প্রার্থনায় প্রধান অতিথির আখেরি মুনাজাতের মাধ্যমে সকল কার্যক্রমের সমাপ্তি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park