
মোঃ রহিম ভুজপুর থানা প্রতিনিধি:-
অদ্য১৩মার্চ ২০২৬ ইংরেজি, রোজ শুক্রবার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি -২০২১ ব্যচের শিক্ষাথীর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সন্ধ্যা হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার সন্ধ্যায় রমজানের তাৎপর্যশীর্ষক আলোচনা ও মিলাদ হয়।এই সময় এতে উপস্থিত ছিলেন হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২১ ব্যাচের শিক্ষাথী আবদুল্লাহ আল মুবিন, তাফসিরুল হক রামিম, আশরাফ হোসেন রিফাত সহ আরও অসংখ্য শিক্ষার্থী।
পরবর্তীতে মোনাজাতের মাধ্যমে “ইফতার সন্ধ্যা” প্রোগ্রামের সমাপ্তি হয়।