1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হারুয়ালছড়ি গাউছিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পঠিত

১৬ই এপ্রিল, বৃহস্পতিবার হারুয়ালছড়ি গাউছিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সুপার হযরতুলহাজ মাওলানা মোহাম্মদ ফিরোজ আলম রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মুহাম্মদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার দাতা সদস্য মোহাম্মদ সোহেল ও আলহাজ্ব আবুল কালাম। এছাড়াও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান লোকমান, এমদাদ হোসেন, মোহাম্মদ আবু ইউসুফ, আবু সালে মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ লোকমান এবং তৌহিদুল আলম বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্মানিত শিক্ষক মাওলানা মোহাম্মদ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ হোসাইন ফারুকী, মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী, মোহাম্মদ হাবিবুর রহমান, এমদাদ হোসেন এবং এমদাদুল হক মিলন প্রমুখ।
সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রথম পর্বে খতমে কোরআন, খতমে গাউছিয়া ও খতমে ইউনুস সম্পন্ন হয়।
দ্বিতীয় পর্বে আলোচনা সভায় পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (দ.) পরিবেশন, দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীদের বক্তব্য এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করা হয়।
পরবর্তীতে শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি জনাব মুহাম্মদ হাসান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য আন্তরিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং কৃতকার্যদের পুরস্কৃত করার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মিলাদ ও কিয়াম শেষে সভাপতি সমাপনী বক্তব্য প্রদান করেন এবং মোনাজাত পরিচালনার মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করা হয়।
শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি সুশৃঙ্খল, সুন্দর ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park