1. admin@channelmanobadhikar24.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদের মহামান্য সভাপতি মহোদয়ের সৌদি আরবে সাংগঠনিক সফর ও পবিত্র ওমরাহ হজ্ব পালন.. মানিকছড়িতে শাহানশাহ হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদরাসা নির্মাণে দুবাই ড্রাগন মার্ট শাখার আর্থিক সহযোগিতা ​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পঠিত

বাংলাদেশকে একটি শান্তির ও নিরাপদ জনপদ এবং বিশ্ববাসী ও বিশ্ব মজলুমের মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মাঃ)। ৪ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ বাবা ভাণ্ডারী’র বার্ষিক উরস শরীফ উপলক্ষে বিশেষ মোনাজাতে মহান আল্লাহর কাছে তিনি উক্ত ফরিয়াদ করেন।
পবিত্র উরস শরীফ উপলক্ষে বাদে ফজর মাজারে গিলাফ পরিবর্তন, পুষ্পার্ঘ্য অর্পণ এবং আতর গোলাপ ছিটানো শেষে মিলাদ কিয়াম অন্তে বিশেষ মোনাজাতে তিনি বলেন, “হে আল্লাহ মহান এ অলির বার্ষিক উরসে দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির উছিলায় অগণিত ভক্ত আশেক দেশ-বিদেশ থেকে দরবারে হাজির হয়েছেন। মহান এই অলির উছিলায় আল্লাহ আপনি বাংলাদেশকে একটি সুখী, নিরাপদ ও সমৃদ্ধশালী কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে কবুল করুন।”
বিশ্বের মজলুম ও নির্যাতিত-নিপীড়িত মানুষের মুক্তি কামনা করে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি বলেন, “বিশ্বের শক্তিধর দেশ দূর্বল রাষ্ট্রগুলোর প্রতি ক্রমাগত অন্যায়, অবিচার, জুলুম করছে, নিরস্ত্র নারী-পুরুষদের হত্যা করছে। এসব অত্যাচারীর হাত থেকে মানবজাতিকে রক্ষা করুন।”
হুজুর গাউসুল আজম মাইজভান্ডারি (ক.) প্রবর্তিত তরিকা এবং গাউসি আজমিয়াতের শান-মান মানুষের সামনে যথাযথ ভাবে তুলে ধরার তৌফিক কামনা করে তিনি বলেন, “বিশ্বের আনাচে কানাচে যুগে যুগে আল্লাহর দ্বীনের পতাকাকে উড্ডীন রাখার জন্য যেসব বান্দা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের পথেই আমাদের পরিচালিত করুন।”
পবিত্র ওরস উপলক্ষে জাতি ধর্মবর্ণ, ধনীগরিব, দলমত নির্বিশেষে আপনার মহান এই অলীর দরবারে যারা হাজির হয়েছেন তাদের সকলের উপস্থিতি কবুল করার ফরিয়াদ জানিয়ে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি আরও বলেন, “হে আল্লাহ আমরা আপনার কাছে শূন্য হাতগুলো তুলে দিয়েছি। আমাদের ত্রুটিপূর্ণ ইবাদত বন্দেগী কবুল করুন। হে আল্লাহ মহান এই অলীর পবিত্র ওরস মোবারকের উছিলায় নেয়ামত হাসিলের তৌফিক দিন। ওরস উপলক্ষে আপনার বান্দারা অগণিত সামাজিক, মানবিক, শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে ইবাদত বন্দেগী করেছেন। তাদের সকল প্রচেষ্টা ও হাজিরি কবুল করুন।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park