1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন

সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)’র ২০০তম খোশরোজ শরিফ ও ১২০তম উরস শরিফের প্রস্তুতি ও মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)’র ২০০তম খোশরোজ শরিফ ও ১২০তম উরস শরিফের প্রস্তুতি ও মতবিনিময় সভা
মাইজভাণ্ডারীয়্যা ত্বরিকার প্রবর্তক, ইমামুল আউলিয়া, গাউসুল আযম মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)’র ২০০তম খোশরোজ শরিফ ও ১২০তম উরস শরিফ এর প্রস্তুতি এবং শাখা সংগঠনের গতিশীলতা বৃদ্ধিকল্পে কেন্দ্রিয় পর্ষদ প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে অত্র অঞ্চলের সাংগঠনিক সমন্বয়কারী ও শাখা কমিটিসমূহের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে উরস প্রস্তুতি ও মতবিনিময় সভা ১২ ডিসেম্বর, শুক্রবার, বিকাল ৩টায় রাঙ্গুনিয়া পৌরসভাস্থ সোহাগ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উপস্থিত থেকে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, মাইজভাণ্ডারী দাওয়াহ, বায়াত বৃদ্ধি ইত্যাদিতে আলোচনা করেন কেন্দ্রীয় পর্ষদ সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আবু তাহের, আশরাফ উদ্দিন সিদ্দিকী, সাংগঠনিক সমন্বয়কারী মাওলানা আবু আহমদ ও শহিদুল আলম আরিফসহ রাঙ্গুনিয়া উপজেলাস্থ সাত শাখা হতে উপস্থিত বিভিন্ন প্রতিনিধিবৃন্দ বেতাগী শাখার সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন শাহেদ, প্রবাসী সদস্য মোহাম্মদ আব্দুল মন্নান, পোমরা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুভাষ শীল, সদস্য ফরহাদ ও বাবর, উত্তর রাঙ্গুনিয়া ১৪ ও ১৫নং ইউনিয়ন শাখার সভাপতি হোসেন সওদাগর, সাধারণ সম্পাদক ওসমান গণি, সহ-সভাপতি মীর জোবাইদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ সেকান্দর, ইসলামপুর শাখার সভাপতি মাওলানা আবদুর রহমান, মরিয়মনগর শাখার সভাপতি মোহাম্মদ মনসুর ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু আউয়াল তাহিদ, সরফভাটা শাখার সেক্রেটারি জবুরুত উল্লাহ, সহ-সভাপতি কামরুল ইসলাম, সদস্য আব্দুল্লাহ আরিফ, পৌরসভা শাখার সভাপতি ফৌজুল আজিম, সাধারণ সম্পাদক বেলাল হোসেন কামাল, সহ-সভাপতি ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আমিন, অর্থ সম্পাদক বাবু প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park