
খলিফায়ে গাউছুলআজম মাইজভাণ্ডারী, মুফতীয়ে আজম আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (র.)’র পৌত্র ও শাহসুফি সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী (র.)’র চতুর্থ শাহজাদা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ ফখরুল আবেদীন (রায়হান)-এর পিতা, বিশিষ্ট লেখক ও গবেষক, সাজ্জাদানশীনে ফরহাদাবাদ দরবার শরীফ, শাহসুফি সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদী (র.)’র নামাজে জানাজা আজ বাদ আছর, ফরহাদাবাদ দরবার শরীফ, শাহী ময়দানে অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে জানাজায় অংশগ্রহণ করেন- আওলাদে রাসূল (দ.), আওলাদে গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.), মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুলআজম, আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.), শাহজাদা আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.), শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.), শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী (ম.), শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (ম.)। এতে আরো উপস্থিত ছিলেন- আওলাদে খোলফায়ে গাউছুলআজম, প্রখ্যাত ওলামায়ে কেরাম, বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক, লেখক, রাজনীতিক ও সামাজিক নেতৃবৃন্দ, এলাকাবাসী, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর কেন্দ্রীয় পরিষদ ও জেলা সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন দায়রা ও শাখার খাদেমানবৃন্দ।