
আগামী ১২ জুন ২০২৬খ্রি. শুক্রবার একুশে পদকপ্রাপ্ত উপ-সংঘরাজ, অগ্রমহাসদ্ধর্মজ্যোতিকধ্বক, বিনয়াচার্য, পণ্ডিত, প্রয়াত ভদন্ত সত্যপ্রিয় মহাস্থবির’র প্রাণপ্রিয় শিষ্য, গুরুভান্তে ও হাইদচকিয়া গৌতমাশ্রম কেন্দ্রীয় বিহারের সাবেক বিহারাধ্যক্ষ প্রয়াত সদ্ধর্মজ্যোতি এস.এম সংঘরত্ন মহাস্থবির’র ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অষ্টপরিস্কার সহ সংঘদান, স্মৃতিচারণ সভা ও নব নির্বাচিত কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে বুদ্ধপূজা, অষ্টপরিস্কার সহ সংঘদান, স্মৃতিচারণ সভা, নব নির্বাচিত কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠান। হাইদচকিয়া গৌতমাশ্রম কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ ভদন্ত ড. দেবপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন গুমানমর্দন ধর্মচক্র বিহারের অধ্যক্ষ ভদন্ত ড. বুদ্ধপাল মহাস্থবির। প্রধান স্বদ্ধর্মদেশক মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ভদন্ত সুনন্দপ্রিয় স্থবির। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সভাপতি অঞ্জন কুমার বড়ুয়া ও সাধারণ সম্পাদক রণবীর বড়ুয়া লিংকন।