
শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক)’র
১২০তম ওরশ শরীফের প্রস্তুতি সভা
গাউসুল আযম মাইজভাণ্ডারীর প্রবর্তক, হুজুর গাউসুল আযম হয়রত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক) প্রকাশ হযরত সাহেব কেবলার ১২০তম বার্ষিক ওরশ শরীফের সেল প্রধান ও দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন শাখা কমিটির প্রতিনিধি এবং বিভিন্ন ইভেন্টের প্রধানদের সাথে প্রস্তুতি সভা ১২ ডিসেম্বর গাউসিয়া হক মনজিলের শান্তি কুঞ্জে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী।