1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ১৭ ডিসেম্বর, ২০২৫
বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর বেলায়তের বাগানের উজ্জ্বল নক্ষত্র, বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে আজ বুধবার চট্টগ্রাম মহানগর খোশরোজ শরীফ মাহফিল প্রস্তুতি কমিটির ব্যবস্থাপনায় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বিকালে নগরীর ষোলশহরস্থ এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা ও অতিথিবৃন্দ শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র জীবন ও দর্শনের ওপর আলোকপাত করেন। বক্তারা বলেন, বর্তমান অশান্ত ও অস্থির পৃথিবীতে শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর প্রদর্শিত পথ ও নিখাদ মানবপ্রেমের কোনো বিকল্প নেই। বক্তারা আরও গুরুত্বারোপ করেন যে, রাহবারে আলম মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.)-এর দিকনির্দেশনায় ও সুদক্ষ তদারকিতে শাহানশাহ বাবাজানের তথা মাইজভাণ্ডারীয়া তরিকার আদর্শ আজ বিশ্বময় ছড়িয়ে পড়ছে। মওলা হুজুরের সুযোগ্য নেতৃত্বে মানবতার সেবা ও আধ্যাত্মিক সাধনার যে ধারা প্রবাহিত হচ্ছে, তা অশান্ত পৃথিবীতে শান্তির এক অমোঘ বার্তা হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. কামালুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যুগ্ম সচিব ও নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি সাংবাদিক ফারুক তাহের। প্রধান আলোচক ছিলেন ওষখাইনিরী নুরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মীর মুহাম্মদ মঈনুদ্দীন নুরী সিদ্দিকী আল কুরাইশী (ম.জি.আ)। আলোচনায় অংশ নেন ড. মুহাম্মদ নুরুন্নবী আযহারী ও কাজী মাওলানা মুহাম্মদ হাবীবুল হোসাইন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোঃ আশরাফুজ্জামান আশরাফ৷ অনুষ্ঠান পরিচালনা করেন মীর সফিউল আলম নিজাম,মাহফিলে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, ফজলুল হক ফজু, মাকসুদুর রহমান হাসনু, মাসুদুর রহমান দুলাল , কাজী নিজামুল ইসলাম, নাসির উদ্দিন, নুরুল করিম নুরু, মো. আশরাফ উদ্দিন সিদ্দিকী, মেজবাহ উদ্দিন, শামসুল ইসলাম, শফিকুল ইসলাম, ওমর ফারুখ, মোহাম্মদ আকতার মিয়া, মো. কামাল উদ্দিন, সরোয়ার জাহান, ডা. কামরুজ্জামান, আমিনুল ইসলাম সোহেল, মাসুদুর রহমান, বদিউল আলম, মোহাম্মদ জাবেদ, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ মাসুদ, কুতুব উদ্দিন, মোহাম্মদ সেলিম, সাইফুল ইসলাম, মোহাম্মদ ফোরকান, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সদস্যবৃন্দ, বিভিন্ন শাখা কমিটির অন্যান্য সদস্য নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ভক্ত-আশেকান।
পরিশেষে মিলাদ ও কিয়ামের মাধ্যমে দেশ, জাতি এবং বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এর পর মাইজভাণ্ডারী সংগীত অনুষ্ঠান পরিচালনা করেন সাইফুদ্দিন আহমেদ সিদ্দিকী সোয়াত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park