1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন

শাহানশাহ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক)’র ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে জীবন দর্শন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বে সমাদৃত ত্বরিকা, ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার উজ্জ্বল নক্ষত্র, আওলাদে রসুল (দ.), আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.), মারাজাল বাহরাইন, বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবার ৯৭তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) জীবন দর্শন শীর্ষক সেমিনার ভূজপুর ২নং দাঁতমারা ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী জমিদার বদরুজ্জামান সিকদার বাড়ি প্রাঙ্গণে আজ (২৭ ডিসেম্বর) শনিবার, অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল খতমে কোরআন, তাওয়াল্লাদে গাউছিয়া, আলোচনা, মিলাদ, মোনাজাত, তবারুক বিতরণ ও মাহফিল মাইজভাণ্ডারী কালামের জলসা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন। উদ্বোধক মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দাঁতমারা শাখার উপদেষ্টা মোহাম্মদ শফিউল আজম চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আলমগীর আলম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ জাফর উল্লাহ। বিশেষ আলোচক ছিলেন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা প্রধান হাফেজ আবুল কালাম মাইজভাণ্ডারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দাঁতমারা শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউসুফ জাফর চৌধুরী শাহীন। এতে আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানীয় সদস্য সর্বজনাব সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ,বীর মুক্তিযুদ্ধা কমান্ডার শামসুল আলম, এসএম মোরশেদুল আমীন,কাজী মুহাম্মদ হারেজ, আসগর আলী,আমীর খসরু এবং “ক” জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাষ্টার মোহাম্মদ মনির উদ্দিন খোরশেদ, মোহাম্মদ আলাউদ্দিন, গ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আলী নেওয়াজ, মোহাম্মদ নুরুল হুদা মেম্বার, মোহাম্মদ আনিস উদ্দিন সোহেল প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park