1. admin@channelmanobadhikar24.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদের মহামান্য সভাপতি মহোদয়ের সৌদি আরবে সাংগঠনিক সফর ও পবিত্র ওমরাহ হজ্ব পালন.. মানিকছড়িতে শাহানশাহ হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদরাসা নির্মাণে দুবাই ড্রাগন মার্ট শাখার আর্থিক সহযোগিতা ​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে ড্যাব চট্টগ্রাম’র দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৯৭ বার পঠিত

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চট্টগ্রাম এর উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ বাদ জোহর চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে শহীদ জিয়ার ব্যক্তিগত জীবন ও রাষ্ট্র পরিচালনার সফলতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোহাম্মদ তসলিম উদ্দিন, ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দীন, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন ড্যাব চট্টগ্রাম জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক ডাঃ ইমরোজ উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাবের উপদেষ্টা ডাঃ মোঃ আবুল কালাম, ড্যাব চট্টগ্রাম জেলা শাখা সাধারন সম্পাদক ডাঃ বেলায়েত হোসেন ঢালী, চট্টগ্রাম মহানগর শাখার সাধারন সম্পাদক ডাঃ ইফতেখারুল ইসলাম, সহ সভাপতি অধ্যাপক ডাঃ আনিসুল হোসেন বাবুল, অধ্যাপক ডাঃ ইব্রাহিম চৌধুরী ও ডাঃ মোস্তাফিজুর রহমান নাহিদ এবং ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক ডাঃ সরোয়ার আলম।
অনান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ড্যাব মহানগর শাখার কোষাধ্যক্ষ ডাঃ শামীম আল মামুন, ডাঃ জামাল উদ্দিন, অধ্যাপক ডাঃ তৌহিদুর রহমান, ডাঃ মাঈন উদ্দিন মজুমদার, ডাঃ মাজেদ সুলতান, ডাঃ মিনহাজুল আলম, ডাঃ ইমরান হোসেন, ডাঃ তানভীর হাবীব তান্না, ডাঃ সাইফউদ্দিন সোহাগ, ডাঃ মাহমুদ আল ফারাবী, ডাঃ ইফতেখার আহমেদ অনি, ডাঃ আসহাব মেহেরাজ, মাহমুদুল হাসান, ডাঃ রাজেদ আল হাসান, ডাঃ মাহমুদুল হাসান, ডাঃ সামিউল করিম, ডাঃ আসিফ ইমরান, ডাঃ শাহেদ ইকবাল সানী, ডাঃ জাহেদ উদ্দিন, ডাঃ হাসমত আলী, ডাঃ রাকিব আদনান, ডাঃ কামরুজ্জামান জুয়েল, ডাঃ ইয়াসির আরাফাত সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা – কর্মচারী ও মুসুল্লিবৃন্দ। মিলাদ মাহফিল শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার যেন নির্বিঘ্নে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারেন সেই জন্য দোয়া প্রার্থনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park