1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন

মুখোশের আড়ালে মানুষ; ~মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১২৯ বার পঠিত

​ফণা তোলা সাপ চেনা তো সহজ, মানুষ চেনা ভার,
হাসির আড়ালে বিষ ঢেলে যায়,কত কী গোপন তার!
মুখে যার রয় মধুর বচন, অন্তরে জমা কাল,
ছদ্মবেশে সে ছড়িয়ে দেয় যে কঠিন ছলের জাল।

​মিথ্যাচারে বিশ্বাস ভেঙে গড়ে যারা প্রতারণা,
মুখে মধু আর অন্তরে বিষ—এ কোন হিংস্র ভাবনা!
পঙ্কিল এই ছলের পথটি ছাড়ো হে মানবজাতি,
অহং-লোভের আঁধার মুছে আনো সত্যের জ্যোতি।

​হিংসা-দ্বেষের আগুন নেভাও, অন্তর করো সাফ,
পরের সুখেতে সুখী হতে পারলে মুছে যায় সব পাপ।
পরশ্রীকাতর জ্বালা যেন কভু না জাগে মনমাঝে,
ভালোবাসার সুধা ঢেলে দাও মানবতার সেবাকাজে।

​স্রষ্টা তো শুধু অন্তরেরই নিখাদ আলোটি চান,
মুখের কথার চেয়ে বড় হলো নিবেদিত মন-প্রাণ।
বাহিরের এই কৃত্রিম হাসি নয়, মন হোক আলোময়,
নির্মল বুকে সত্য প্রেমের সুবাস ছড়িয়ে রয়।

​ইশকের টানে ভালোবাসায় বাঁধো সৃষ্টির সনে প্রাণ,
বিদ্বেষ ভুলে হৃদয়জুড়ে ছড়িয়ে দাও ভালোবাসা-দান।
মানুষ যদি গো মানুষ হিসেবে মানুষের পাশে রয়,
প্রেমের আলোয় এই ধরা হবে নিশ্চিত শান্তিময়।

​প্রতারণা সয়ে যে হৃদয় শুধু ছড়ায় প্রেমের সুধা,
মুখোশ চিনেও মিটায় না কভু ছলের হিংস্র ক্ষুধা—
ক্ষমা করো তারে, তবু থেকো স্থির সত্যের অনুরাগে,
বিবেকেরই তীব্র দীপ্তিতে যেন আত্মসম্মান জাগে।

​সত্যের পথে অবিচল থেকে শুদ্ধ করো এ মন,
বিবেক জাগুক প্রতি ক্ষণে ক্ষণে, পবিত্র হোক জীবন।
মুখোশ উপাড়ি প্রেমের পথে চলো রে নির্ভয় প্রাণ,
প্রেম ও বিবেকে বিশ্বজুড়ে জাগুক মানবজ্ঞান।

​ক্ষমা রয় যেন হৃদয়ের কোণে, ঘৃণা যাক বহু দূরে,
বজায় রাখো হে দূরত্বটুকু শান্ত ও মার্জিত সুরে।
নিজের আলোয় দূর করো আজ সব গ্লানি-অবসাদ,
শাহেদ বলে, পরম প্রেমের মাঝেই রয় জীবনের আস্বাদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park