1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী মঞ্জিলে ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত, গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফ এর উদ্যোগে “পবিত্র ফাতেহা ইয়াজদাহুম” উপলক্ষে আলেচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ

মাইজভাণ্ডার শরীফে গাউছুলআজম মাইজভাণ্ডারীর (ক.) ওরশ সম্পন্ন

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পঠিত

উপমহাদেশের অন্যতম প্রধান অধ্যাত্ম কেন্দ্র মাইজভাণ্ডার শরীফের অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা ও মাইজভাণ্ডারী তরিকার মহান প্রবর্তক গাউছুলআজম মাইজভাণ্ডারী হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) প্রকাশ হজরত সাহেব কেবলার ১২০তম বার্ষিক ওরশ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত মহাসমারোহে মাইজভাণ্ডার শরীফে অনুষ্ঠিত হয়েছে। জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণী-পেশা নির্বিশেষে দেশ বিদেশের লক্ষ লক্ষ আশেক ভক্তের উপস্থিতিতে প্রতি বছরের ন্যায় এবছরও মাইজভাণ্ডার শরীফের সর্বপ্রধান ও সর্ববৃহৎ এই ওরশ শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের প্রয়াত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (র.)-এর স্থলাভিষিক্ত আওলাদ মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী ও শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারীর সার্বিক ব্যবস্থাপানায় মহাসমারোহে উদযাপিত হয়েছে। ওরশ শরীফ উপলক্ষে ১০দিনব্যাপী নানাবিধ ধর্মীয় ও সমাজকল্যাণমূলক কর্মসূচী পালিত হয়। গত ২৪ জানুয়ারি প্রধান দিবসে দিনব্যাপী কোরআনখানি ও জিকির, বাদ এশা গাউছিয়া আহমদিয়া ভবন ময়দানে ‘শানে বেলায়েত মাহফিল’, অতঃপর গাউছুলআজম মাইজভাণ্ডারীর (ক.) দোয়ার মেহরাব হতে মিলাদুন্নবী, তাওয়াল্লাদে গাউছিয়া ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। অতঃপর উপস্থিত জায়েরীনদের মাঝে নেয়াজ তাবারুক বিতরণের মাধ্যমে ওরশ শরীফের কার্যক্রম সমাপ্ত হয়।
ওরশ শরীফ সুপারভিশন কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী বলেন, “শরীয়ত ও তরিকত চর্চার মাধ্যমে আত্মশুদ্ধির প্রয়াস ও বিশ্বমানবতার কল্যাণে আত্মনিবেদনই মাইজভাণ্ডারী দর্শনের মর্মবাণী।” ওরশ শরীফ সুপারভিশন কমিটির প্রধান সমন্বয়কারী শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী ওরশ শরীফের সমস্ত কার্যক্রম ও আয়োজনকে সফলভাবে সম্পন্ন করায় স্থানীয় প্রশাসন, নিরাপত্তা সংস্থা, এলাকাবাসী ও সকল সেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park