1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অথেন্টিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘ট্যালেন্ট হান্ট-২০২৬’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ১৯ সেপ্টেম্বর (রোজ শনিবার) ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুন নুর মওলা (বীরপ্রতীক) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।এতে উদ্বোধক ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন আজিদ তাওরাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈন উদ্দিন এবং গেস্ট অব অনার ছিলেন চবি তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী তানভীর আহমেদ। চবি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শামীমা আক্তার এনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হায়দার,ফটিকছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নাছির উদ্দিন মোহাম্মদ রহমত উল্লাহ ও প্রধান শিক্ষক মোহাম্মদ খোরশেদুল আলম,সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফোরকান উদ্দীন মান্নান প্রমুখ।
অনুষ্ঠানের একপর্যায়ে বিসিএস শিক্ষা ক্যাডারে (ইংরেজি) প্রথম স্থান অধিকারী ও ফাউন্ডেশনের সদস্য রাকিব মোহাম্মদ নুরুল সাব্বিরকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।পরিশেষে,অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে প্রাইজমানি, শিক্ষা সামগ্রী, সনদ ও ক্রেস্ট তুলে দেন।উল্লেখ্য, চলতি বছর ১১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৫২ জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park