1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিইসিপি’র তিন দিনব্যাপী মেলা সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

বিইসিপি ফাউন্ডার এডমিন রোকসানা হায়দার রলি, নিপু হাসান, পাকিজা ফিরোজ, রোমেলা আরেফিনা ও রাকিবুল ইসলাম রোহানের আয়োজনে গত ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর ২০২৬ জামালখান রয়েল অর্কিড ব্যাংকুইট হলে অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম বেস্ট ই-কমার্স প্ল্যাটফর্ম (বিইসিপি)-এর তিন দিনব্যাপী মেলা সম্পন্ন হয়েছে।

মেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও নারী উদ্যোক্তা শিরিন আক্তার আইভী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. মফিজুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, চট্টগ্রাম মহানগরের সহ-সভানেত্রী অ্যাডভোকেট আশরাফী বিনতে মোতালেব, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট রুনা কাশেমের পক্ষে অ্যাডভোকেট রাজিব খান, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জাফর হায়দার, মহাসচিব মহিউদ্দিন স্বপন, জেলা সংগঠক ফজলুল করিম মনছুর, নগর সংগঠক মো. শিহাব উদ্দিন, মো. নাছির উদ্দিন ও সাংবাদিক এইচ এম ইউসুফ।

মেলায় ৩৬ জন উদ্যোক্তা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে অংশগ্রহণ করেন। উদ্বোধক তাঁর বক্তব্যে বলেন, “নারীরা স্বপ্নবাজ। তারা দেশ ও জাতির সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. জাফর হায়দার বলেন, অনলাইনভিত্তিক ৫৪ হাজার সদস্যের এই প্ল্যাটফর্মকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ই-কমার্স নিবন্ধন পাইয়ে দিতে মাননীয় অর্থ ও পরিকল্পনামন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তাঁর সুযোগ্য পুত্র জনাব ইসরাফিল খসরুর মাধ্যমে তিনি আন্তরিকভাবে সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়। মেলার সার্বিক আয়োজনে পৃষ্ঠপোষকতা করায় অ্যাডভোকেট রুনা কাশেমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park