
পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া হাটুয়াটিলা ইমাম হোসাইন (রা.) জামে মসজিদ ময়দানে এক নূরানী ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ আগস্ট (রবিবার) বাদ আছর মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
ফটিকছড়ি জামেউল উলুম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরতুলহাজ্ব আল্লামা মুফতি খাজা মুহাম্মদ আবু তাহের আলক্বাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজারের মহেশখালী উপজেলার মুহাম্মদিয়া গাউসিয়া তৈয়্যবিয়া জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ মুহাম্মদ শাহিনূর আলম আলক্বাদেরী (ম.জি.আ.)।
মাহফিলে বিশেষ বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটুয়াটিলা ইমাম হোসাইন (রা.) জামে মসজিদের খতিব ও বন্দেরাজা-এ মহিলা দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা মুহাম্মদ আবুল হাসেম রেজভী, মাওলানা মুহাম্মদ আবুল হাসেম, পীরে ত্বরিকত আল্লামা কাজী আবু জাফর মুনিরী, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ আল মাছউদ কাদেরী এবং রুস্তম খাঁ চৌধুরী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল বশর।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার সাংবাদিক রফিকুল আলম চৌধুরী, সাবেক রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মুহাম্মদ শাহাদাৎ হোসেন।
মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না এবং সদস্য সচিব মুহাম্মদ সেলিম উদ্দিন রেজবীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার সামাজিক ও ধর্মীয় অবদানের স্বীকৃতি প্রদান করা হয়। অত্র এলাকার মরহুম ব্যক্তিদের কবর খনন কাজে বিশেষ অবদানের জন্য মুহাম্মদ শফিউল আলমকে পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সবশেষে মাওলানা মাহফুজুর রহমান শাহীনের পরিচালনায় দূরূদ ও মিলাদ-কিয়াম অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সমবেত মুসল্লিদের নিয়ে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।