

গতকাল শুক্রবার শাহনগরস্থ গাউছিয়া শাহাজাহান মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল মঞ্জিলের সাজ্জাদানশীনদ্বয় শাহজাদা হযরত শাহসূফি সৈয়দ মোহাম্মদ এস্কান্দার মির্জা চৌধুরী মুকুট মাইজভাণ্ডারী (মা.জি.আ) ও শাহজাদা হযরত শাহসূফি সৈয়দ মোহাম্মদ সেকান্দার মির্জা চৌধুরী মহান মাইজভাণ্ডারী (মা.জি.আ) এর ছদারতে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। বাদে মাগরিব থেকে শুরু হওয়া আনুষ্ঠানিকতায় শায়েরবৃন্দ নাতে রাসুল (সা.) পরিবেশন করেন। এরপর বিশিষ্ট আলেমবৃন্দ ঈদে মিলাদুন্নবী (সা.) এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। মিলাদ-কেয়ামের পর অনুষ্ঠিত হয় মাহফিলে সেমা। পরিশেষে বড় শাহজাদা হুজুর (মা.জি.আ) কর্তৃক মোনাজাত পরিচালনার পর উপস্থিত সকলের মাঝে তাবাররুক বিতরণ করা হয়।