1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ’র নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর নিয়মিত ত্রৈমাসিক সভা ২৭ ডিসেম্বর ২০২৫ ইং, শনিবার, ১৫:৩০ ঘটিকায় চট্টগ্রাম পাচঁলাইশ থানাধীন গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সাঃ) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ-এর সম্মানিত সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী। কেন্দ্রীয় পর্ষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম ও দিদারুল আলম-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদ সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ ইউসুফ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, সাহেদ আলী চৌধুরী, শেখ মাকসুদুর রহমান দুলাল, এস এম মোর্শেদূল আমিন, মোহাম্মদ হারেছ, শফিউল আজম নিজাম, এম মকসুদুর রহমান হাসনু, মোহাম্মদ আলী, ইউসুফ আলী, মোহাম্মদ রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জ্বল, মোঃ আশরাফুজ্জামান, এইচ এম আলী আবরাহা দুলাল, আশরাফ সিদ্দিকী, মোহাম্মদ আজম, মোহাম্মদ নাসির উদ্দীন প্রমুখ। সভায় পূর্বনির্ধারিত আলোচ্যসূচী মোতাবেক সম্মানিত সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় ত্রৈমাসিক প্রতিবেদন পাঠ করা হয় এবং বিগত সভার সিদ্ধান্তসমূহ পাঠান্তে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উক্ত সভায় আসন্ন মহান ১০ মাঘ মাইজভাণ্ডার দরবার শরীফ এর প্রতিষ্ঠাতা ও মাইজভাণ্ডারীয়া ত্বরীকার প্রবর্তক শাহসুফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)-র ১২০তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উদযাপনের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাপক প্রচারণার মাধ্যমে এই মহান ওরশে পাকের জন্য গৃহীত সকল কর্মসূচি প্রতিপালনের বিষয়ে সকলে মতামত প্রদান করেন। ওরশে পাকে আগত আশেক ভক্ত জায়েরীণদের গমনাগমন নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণের বিষয়ে মতামত ব্যক্ত করা হয়। এছাড়াও সাংগঠনিক সেল, প্রচার ও মিডিয়া সেল, অর্থ ও হিসাব সেল, তাত্ত্বিক সেল সহ বিভিন্ন সেলের দায়িত্বশীল সম্মানিত সদস্যগণ তাদের স্ব স্ব সেলের সুবিধা-অসুবিধা ও ভবিষ্যত কর্মপন্থা তুলে ধরেন। মিলাদ, কিয়াম শেষে সভায় দেশ-জাতি উম্মাহ ও বিশ্বমানবতার মুক্তি কামনা করে আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ করা হয়। মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় পর্ষদ সদস্য মাওলানা হাবিবুল হোসাইন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park