1. admin@channelmanobadhikar24.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে এসিল্যান্ডের নেতৃত্বে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ মাদকসেবী আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী ও উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার যৌথ উদ্যোগে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) পালিত। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ,শিক্ষার্থীদের মাঝে ৫০০টির বেশি চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ফটিকছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আজিমুশশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল-কে মুসলিম উম্মাহ’র ঐক্যের সূত্র হিসেবে উদযাপন করতে পারার সৌভাগ্য প্রার্থনাঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আলোচনা সভা ও জশনে জুলুস অনুষ্ঠিত ফটিকছড়ির ধর্মপুরে জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(দঃ)উদযাপন হজরত সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্ (র.) মাইজভাণ্ডারীর পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত শাহসুফী মাওলানা মাহবুবুল হক ফরহাদাবাদীর (রঃ)’র ১ম ওফাত বার্ষিকী ও ঈদে মিলাদুন্নবী (দ.) সম্পন্ন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ,শিক্ষার্থীদের মাঝে ৫০০টির বেশি চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১১৮ বার পঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের নির্দেশিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বড়ছিলোনিয়া-পাইন্দং শাখার ব্যবস্থাপনায় হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে “বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৬) বিকাল ৩টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রতিষ্ঠানের ৫০০ জনেরও বেশি শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি​বড়ছিলোনিয়া-পাইন্দং শাখার সম্মানিত সভাপতি আহসান উল্লাহ চৌধুরী বিভনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুহাম্মদ জাবেদ।​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কমিটির সদস্য আবু শাহাদাত রোহান। এরপর নাতে মোস্তাফা (দ.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ একরাম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রাশেদ উদ্দিন।​বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুনব বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি প্রদান করেন প্রতিষ্ঠানের হেড মাওলানা কাজী মাহাতাব উদ্দিন, সিনিয়র শিক্ষিকা ইলা বড়ুয়া, সিনিয়র শিক্ষক বাবু টিপুল কান্তি শর্মা, সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন এবং বড়ছিলোনিয়া-পাইন্দং শাখার সাবেক সভাপতি নুরুল হক সওদাগর।​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,

শাখার উপদেষ্টা আবদুল নইম, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জুনু, যুগ্ম-সম্পাদক আনিস উদ্দিন সোহেল, প্রচার সম্পাদক মুহাম্মদ সাদ্দাম হোসেন, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ বিহান, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ জামশেদ, সহ-প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ সাকিব, দপ্তর সম্পাদক মুহাম্মদ জাবেদ, সহ-দপ্তর সম্পাদক সাব্বির চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজকল্যাণ সম্পাদক জোবায়েত হোসেন, সিনিয়র সদস্য মুহাম্মদ ওসমান, মুহাম্মদ মুজিবুদ্দৌলা চৌধুরী বিপ্লব, মুহাম্মদ রাফসান, মুহাম্মদ রিমন, মুহাম্মদ ফাহিম, হামিম চৌধুরী, মুহাম্মদ শাওয়াল, মুহাম্মদ বাধন ও মুহাম্মদ জিসানসহ আরও অনেকে।​বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অধিক পরিমাণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের এসব চারার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।পরবর্তীতে অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park