1. admin@channelmanobadhikar24.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদের মহামান্য সভাপতি মহোদয়ের সৌদি আরবে সাংগঠনিক সফর ও পবিত্র ওমরাহ হজ্ব পালন.. মানিকছড়িতে শাহানশাহ হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদরাসা নির্মাণে দুবাই ড্রাগন মার্ট শাখার আর্থিক সহযোগিতা ​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার বার্ষিক সাধারণ সভা, চারা ও ত্রাণ বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৯৬ বার পঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার বার্ষিক সভা ও কমিটি নবায়ন সভা বাবু ধীমান দাশের সভাপতিত্বে এবং কৃষ্ণ বৈদ্যর সঞ্চালনায় ১৭ জুলাই ২০২৬ শুক্রবার ফটিকছড়ি সূর্যগিরি আশ্রম মিলনায়তনে দুই পর্যায়ে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য, উপদেষ্টা পণ্ডিত তরুণ কুমার আচার্য্য, ফটিকছড়ি ক জোনের সমন্বয়কারী জনাব মোহাম্মদ আলমগীর আলম, জনাব মোহাম্মদ আলাউদ্দিন। উক্ত সভায় ২০২৫-২০২৬ বর্ষ কমিটির বার্ষিক হিসাব প্রতিবেদন প্রকাশ করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

২য় পর্যায়ে আগামী ২০২৬-২০২৭ বর্ষের জন্য রুবেল শীলকে সভাপতি ও সমীর কান্তি দাশকে সাধারণ সম্পাদক পদে প্রস্তাবনা প্রদান করে সর্বসম্মতিতে নির্বাচিত করা হয়। এছাড়া সহ সভাপতি হিসাবে বিপ্লব চৌধুরী কাঞ্চন, শিমুল পাল, সহ সম্পাদক অভিবসু মল্লিক, অর্থ সম্পাদিক মিটু গুপ্ত, সহ অর্থ সম্পাদিক সুপ্লব দত্ত, সাংগঠনিক সম্পাদক শংকর দাশ, সহ সাংগঠনিক সম্পাদক দ্বীপ আচার্য্য, প্রচার সম্পাদক ঝুমুর সর্দার, সহ প্রচার সম্পাদক সনজিত দে, দপ্তর সম্পাদক ঝুন্টু শীল, সহ দপ্তর সম্পাদক তাপস বড়ুয়া, ধর্মীয় সম্পাদক শিবু ভট্টাচার্য, তথ্য ও গবেষণা সম্পাদক ইমন পাল, সমাজ কল্যাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ঝুমুর২ এবং সজীব শীলকে শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এছাড়া বরুন কুমার আচার্য্য, বিজন শীল, অনুপম তালুকদার, মৃদুল দে, উজ্জ্বল শীল, রণধীর শীল কে নির্বাহী সদস্য পদে মনোনীত করা হয়। সভায় আগত অতিথিরা সূর্যগিরি আশ্রম শাখার গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত কমিটির স্বচ্ছতাকে সাধুবাদ জানিয়ে নবগঠিত কমিটিকে স্বাগত জানান। বক্তারা বলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত কমিটি জবাবদিহিতার আওতায় থাকে। যার ফলে স্বচ্ছতা ও প্রতিযোগীতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকে সরাসরি বাস্তবিক সেবায় রূপান্তর করা সম্ভব।

বার্ষিক সভা ও কমিটি গঠন উপলক্ষে মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) বাবাজানের সমাজ ও পরিবেশ উন্নয়ন এবং দূর্যোগে সেবা প্রদানের ভিশনকে প্রাধান্য দিয়ে পরিবেশ ভারসাম্য রক্ষার তাগিদে বৃক্ষরোপন কর্মসূচি ও গাছের চারা বিতরণ এবং প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সেবা ও উপহার সামগ্রী হিসাবে ভোগ্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়।
সভায় আরো বক্তব্য রাখেন সাবেক সফল সভাপতি টিটু চৌধুরী, নুপুর পাল, সুমন শীল, শুভ পাল, স্বপন পাল। সভা শেষে সভাপতির সমাপনী বক্তব্য ও বিশেষ প্রার্থনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park