1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

ভুজপুর সুয়াবিল হাজিরখীল দায়রা শরীফ সংলগ্ন “শানে মাইজভাণ্ডারী মাহফিল” আজ

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পঠিত

আজ (৭ জানুয়ারি) বুধবার বাদে মাগরিব গাউসুলআজম মাইজভাণ্ডারীর একমাত্র উত্তরাধিকারী পৌত্র, মাইজভাণ্ডারী তরিকার স্বরূপ উন্মোচক, অছিয়ে গাউসুলআজম, খাদেমুল ফোকরা, হজরত মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’র ২রা মাঘ বেছাল দিবস স্মরণ ও মহান ১০ই মাঘ ওরছে পাকে গাউসুলআজম মাইজভাণ্ডারী উপলক্ষে “শানে মাইজভাণ্ডারী মাহফিল” ফটিকছড়ি ভুজপুর সুয়াবিল হাজিরখীল দায়রা শরীফ সংলগ্ন অনুষ্ঠিত হবে। আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী হাজিরখীল দায়রা শরীফের ব্যবস্থাপনায় মেহমানে আ’লা হিসেবে উপস্থিত থাকবেন অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারীর কনিষ্ঠ পুত্র ও মনোনীত জিম্মাদার, মুন্তাজেম, সাজ্জাদানশীনে দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারী, হজরতুলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র মেজ শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। উক্ত মাহফিলে ব্যবস্থাপনা কমিটি পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park