1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্বজনীন শান্তি প্রতিষ্ঠায় মাইজভাণ্ডারী দর্শনের গুরুত্ব অপরিসীম – সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পঠিত

মাইজভাণ্ডারী ত্বরিকার মহান প্রতিষ্ঠাতা ও মাইজভাণ্ডারী দর্শনের প্রবক্তা ইমামুল আউলিয়া, গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর ১২০তম বার্ষিক ওরশ শরীফ ১০ই মাঘ ২৪ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে গাউসুলআজম মাইজভাণ্ডারীর একমাত্র উত্তরাধিকারী অছিয়ে গাউসুলআজম শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী কতৃক মনোনীত ও স্থলাভিষিক্ত দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর মহামান্য মুন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন আওলাদ, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র আয়োজন ও ব্যবস্থাপনায় শাহজাদা সৈয়দ আহমদ মাহিন হোসাইন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ আবরার হাসনাইন মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে মাইজভাণ্ডার দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। গাউসুলআজম মাইজভাণ্ডারীর প্রবর্তিত দর্শনের নির্দেশনা প্রচারকদের সংগঠন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী সংসদ,খাদেমুল ফোকরা ফাউন্ডেশন, ওরশ শরীফ সুপারভিশন কমিটির খাদেমানগণের সুচারু দায়িত্বে প্রশাসনিক সহযোগিতায় পার্কিং, যাতায়াত,আবাসন জায়েরীনদের জিয়ারত, জামাত সহকারে ওয়াক্তের নামাজের ইবাদাত,কুরআন তিলাওয়াত, জিকির আজকার,মাহফিলে সা’মা,মানবিক ও সামাজিক সৃজনশীল অনুষ্ঠান,সর্বোপরি উন্মুক্ত তাবাররুকসহ সকল আগত মেহমানদের জন সর্বোচ্চ প্রচেষ্টায় সুযোগ সুবিধার এন্তেজাম করা হয়। গাউসুলআজম মাইজভাণ্ডারীর ১২০তম ওরশ শরীফ অসংখ্য ভক্ত অনুরক্ত তাদের শ্রদ্ধায় হাজির হয়। এছাড়াও গতকাল ৯মাঘ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের উদ্যোগে গাউসুলআজম মাইজভাণ্ডারীর সকল আওলাদে পাকগণের উপস্থিতি গাউসুলআজম মাইজভাণ্ডারীর রওজা-এ-পাকে ইসলামি ঐতিহ্যের ধারাবাহিকতায় গিলাফ পরিবর্তন ও আতর ছিটানো হয়। দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর মহামান্য জিম্মাদার সাজ্জাদানশীন আওলাদ আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী সকলের প্রতি গাউছিয়তনীতি ও উসুলে সাব’আ অনুশীলনের জন্য তাগিদ দেন এবং বলেন মাইজভাণ্ডারী ত্বরিকা অনুসারী দাবি করলে অবশ্যই নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park