
গত ২১শে ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোনের আওতাধীন সকল শাখা সমূহের উদ্যোগে মহান ১০পৌষ বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.)’র ৯৭ তম
খোশরোজ শরীফ উপলক্ষে “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার” ফটিকছড়ি বারৈয়ারহাটস্থ উৎসব কমিউনিটি সেন্টার-এ অনুষ্ঠিত হব।
ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাষ্টার মুহাম্মদ কবির আহমেদ এর সভাপতিত্বে মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ জাহিদ হাসান ও মুহাম্মদ রাকিব যৌথ সঞ্চালনায় সভা পরিচালনা হয়।
বিকাল ২টা ৩০ মিনিটে পবিত্র কোরআন খতম ও তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ পাঠ করা হয়।
ফটিকছড়ি উপজেলা ‘খ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মুহাম্মদ মাহাবুবুল আলম সওদাগর বিকাল ৩টায় সভা উদ্বোধনী সূচনা করেন।
ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী জনাব মুহাম্মদ আলী নেওয়াজ সূচনা বক্তব্য প্রদান করেন।
সভার প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সহ-সভাপতি জনাব সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ।
সম্মানিত আলোচকের আলোচনায় অংশগ্রহণ করেন : সাউর্দান ইউনিভার্সিটির আরবী বিভাগের সহযোগী অধ্যাপক শাইখ ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী।
বিশেষ আলোচকের আলোচনায় অংশগ্রহণ করেন
চরণদ্বীপ দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন, শাইখ সাইফুল্লাহ ফারুকী চরণদ্বীপি।
আলোচনায় আরো অংশগ্রহণ করেন-মাদ্রাসা-ই গাউসুল আজম মাইজভাণ্ডারীর ভাইস প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন মাইজভাণ্ডারী।
আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সদস্য যথাক্রমে- জনাব মুহাম্মদ আবুল হাসেম, সৈয়দ মুহাম্মদ মোরশেদুল আমিন, কাজি মুহাম্মদ হারেস, মুহাম্মদ সিরাজুল ইসলাম(সিআইপি) মুহাম্মদ জয়নাল আবেদীন জুলু, মুহাম্মদ আজগর আলী, কেন্দ্রীয় অফিস কর্মকর্তা বটন কুমার দে, গাউসিয়া হক মঞ্জিলের খাদেম মুহাম্মদ সাহাবুদ্দিন, ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মুহাম্মদ নুরুল হুদা মেম্বার, মুহাম্মদ আনিস উদ্দিন সোহেল। ‘ক’ জোনের সমন্বয়কারী মাষ্টার মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ আলমগীর আলম, মুহাম্মদ আলাউদ্দিন, ‘খ’ জোনের সমন্বয়কারী মুহাম্মাদ শহীদুল্লাহ্, মাষ্টার মুহাম্মদ আহমদ হোসেন, ‘ঘ’ জোনের সমন্বয়কারী মাষ্টার মুহাম্মদ আজিম উদ্দিন।
অত্র ‘গ’ জোনের সকল শাখা সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ‘ক,খ,ঘ’ জোনের শাখা সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফটিকছড়ি ও আশপাশের উপজেলা হতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, এর শাখা কমিটির নেতৃবৃন্দ, আশেকানে মোস্তাফা (সা.),গাউসুল আজম মাইজভাণ্ডারীগন মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনারে দলে দলে যোগদান করেন।
সবিশেষ মিলাদ, কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন- শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.)’র পবিত্র রওজা শরীফের সম্মানিত খাদেম মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ ছাহেব।
এই মহতি অনুষ্ঠান সুন্দর, শৃঙ্খল, আলোক বর্ধনে দেশ ও প্রবাসীদের মধ্যে যারা আর্থিক,শারিরীক, মানসিকভাবে পরামর্শ দিয়ে সহযোগী হয়েছেন, বিভিন্ন বিভাগে উপ-কমিটির মাধ্যমে শ্রম দিয়ে খেদমত করেছেন সকলের প্রতি সেমিনার উদযাপন পরিষদ এর পক্ষ হতে
আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।