1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাহোপ কেন্দ্রীয় কমিটির সভা ও প্রধান পৃষ্ঠপোষক প্রয়াত ডা. সাওকাত আলী ভূঁইয়ার স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

বাহোপ কেন্দ্রীয় কমিটির সভা ও প্রধান পৃষ্ঠপোষক
প্রয়াত ডা. সাওকাত আলী ভূঁইয়ার স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) কেন্দ্রীয় কমিটির সভা এবং কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক সভাপতি সদ্য প্রয়াত ডা. সাওকাত আলী ভূইয়ার শোকসভা ও দোয়া মাহফিল ১২ ডিসেম্বর ঢাকা রমনা ইঞ্জিনিয়ার’স ইনিস্টিটিউট ইআরসি হলে অনুষ্ঠিত হয়।
১ম পর্বে মরহুম ডা. সাওকাত আলী ভূঁইয়ার স্মরণে স্মৃতিচারণ, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাহোপ কেন্দ্রীয় সভাপতি ডা. শেখ ফারুখ এলাহীর সভাপতিত্বে ও মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশের সঞ্চালনায় প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের রেজিষ্ট্রার ডা. মো জাহাঙ্গীর আলম।
বিভিন্ন জেলা থেকে আগত পরিষদ নেতৃবৃন্দের বক্তব্যে প্রয়াত ডা ভূইয়ার জীবনক্রম, হোমিওপ্যাথিতে তাঁর দীক্ষা, প্র্যাকটিস, সংগঠনে যোগদান এবং বাংলাদেশে হোমিওপ্যাথি প্রতিষ্ঠায় তাঁর অবদান ও পৃষ্ঠপোষকতার কথা সকলে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। অনুষ্ঠান শেষে পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডা. এ কে এম শহীদ উল্লাহ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন।
জুমার নামায ও লাঞ্চের পর ২য় পর্বে পরিষদের নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। দেশের সকল বিভাগ ও জেলা থেকে পরিষদ নেতৃবৃন্দ এতে যোগ দেন। সভায় আগামী ২৭ মার্চ, ২০২৬ চট্টগ্রামে কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
কমিটির বর্তমান মেয়াদেই ঢাকায় সংগঠনের নিজস্ব একটি স্থায়ী কেন্দ্রীয় কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও পরিষদের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম এবং দেশব্যাপী পরিষদের সকল সদস্যদের হালনাগাদ ইনফরমেশন কেন্দ্রীয় অফিসে সংরক্ষণের সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া পরিষদের সকল জেলা-উপজেলা শাখা আয়োজিত উচ্চতর প্রশিক্ষণ ক্লাশগুলোতে গতিশীলতা আনায়নে সাংগঠনিক কর্মসূচি আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ডা. এ কে এম শহীদ উল্লাহ (ঢাকা), সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে ডা. মৃদুল কান্তি দে (চট্টগ্রাম), ডা. হাবিবুর রহমান মার্শাল (রাজশাহী), ডা. নজরুল ইসলাম খান (ঢাকা), ডা. কবিউল করিম (বরিশাল), ডা. আবুল হাসান চৌধুরী (সিলেট), ডা. আবদুল হান্নান (খুলনা), ডা. শেহাব উদ্দিন আহমেদ, হোমিও দর্পণ সম্পাদক কৃষিবিদ ডা. এমদাদ উল্ল্যা, ডা. সোহরাব হোসেন, ডা. মো. ইমান আলী, ডা. বাবুল আচার্য, ডা. আবদুর রাজ্জাক, ডা. ফারুক হোসেন, ডা. উজ্জ্বল কুমার দাশ, ডা. তাজুল আহমেদ, ডা. মো. মহিউদ্দিন মজুমদার, ডা. মনজুর আহমেদ খন্দকার, ডা. আয়েশা খাতুন, ডা. মাহমুদুর রহমান, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, ডা. মিহির কান্তি রায় প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park