1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

বাহোপ আয়োজিত স্মরণসভা, দোয়া ও ইফতার অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপি মানবসেবা ও হোমিও চিকিৎসার প্রচার প্রসারে অধ্যক্ষ ডা. আবদুল করিম ছিলেন সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত

একজন মানবদরদী নিঃস্বার্থ সমাজকর্মী সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে কিভাবে আপন করে নেয় তার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন মরহুম অধ্যক্ষ ডা. আবদুল করিম। দীর্ঘদিন তাঁর সাথে পরিচয় থাকার কারণে খুব কাছ থেকে তাঁকে দেখার আমার সুযোগ হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যখাতে তাঁর বিশাল অবদান আমাদের সমাজকে সমৃদ্ধ করেছে। যাঁর বিশাল হৃদয়, মমত্ববোধ সম্পর্কে কারোর কোন দ্বিধা থাকার কথা নয়। তাঁর মানবতাবোধ ও পরোপকারী মানসিকতা আমাদের সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি ছিলেন সমাজের নীরব কর্মী। যিনি নীরবে কাজ করতে ভালোবাসতেন। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা, সাবেক সভাপতি ও চট্টগ্রাম জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক মরহুম অধ্যক্ষ ডা. আবদুল করিমের স্মরণসভা, দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এমপি।
বাহোপ চট্টগ্রাম জেলা আয়োজিত ৬ মার্চ শুক্রবার বিকাল ৩টায় নগরীর স্টেশন রোড হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল হলরুমে সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাহোপ কেন্দ্রীয় সভাপতি ডা. শেখ ফারুখ এলাহী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাহোপ কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ।
জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি, হোমিও চেতনা পত্রিকার সম্পাদক আলহাজ্ব ডা. সালেহ আহমেদ সুলেমান, বাহোপ কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মৃদুল কান্তি দে, ডা. জাকির হোসেন সি. কর্পো. হো. মে. ক. ও হাসপাতালের অধ্যক্ষ ডা. এম এইচ আর রেজাউল করিম, আজিজুর রহমান হো. মে. ক. ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. ফেরদৌসী বেগম, বি.এইচ.এম.এ চট্টগ্রাম জেলা সভাপতি এড. ডা. মো. ছমি উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. হিমাংশু বিমল নাথ, সহ-সভাপতি ডা. এস এম ছালেহ জাহাঙ্গীর, ডা. সাধন চন্দ্র পাল, ডা. লায়ন প্রণব বিশ্বাস, যুগ্ম সম্পাদক ডা. এস. এম রবিউল হোসাইন, ডা.বরুন কুমার আচার্য বলাই, ডা. কাজী মোহাম্মদ সলিম উল্লাহ, বাহোপ রাউজান উপজেলা সম্পাদক ডা. শেখর ঘোষ আপন, ফটিকছড়ি সাধারণ সম্পাদক ডা. বঙ্কিম চন্দ্র নাথ, পটিয়া সভাপতি ডা. আবদুল মোনাফ, হাটহাজারী প্রতিনিধি প্রভাষক ডা. আবুল ফজল তালুকদার, রাঙ্গুনিয়া প্রতিনিধি ডা. মোহাম্মদ মুছা, বাহোপ মহানগর সম্পাদক ডা. জসীম উদ্দিন, ডা. শহীদ হোসেন মোরশেদ, প্রভাষক ডা. গোলাম হোসেন, প্রভাষক ডা. শরীফুল কবির, ডা. এম এ বশার, ডা. আবদুর রাজ্জাক, ডা. মৃণাল কান্তি নাথ, ডা. বিমল কান্তি মজুমদার, ডা. সাকিনা আকতার লাকী, ডা. মহসীন, ডা. অহিদ মোহাম্মদ আবদুল্লাহ, ডা. রতন কুমার বনিক প্রমুখ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park