
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা ২৫’র পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান ২১শে আগষ্ট ২০২৬ইং রোজ: শুক্রবার সকাল ১০ টা হইতে চট্টগ্রাম জেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি লায়ন শুভাশীষ চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা শিবু প্রসাদ দত্ত। প্রধান অতিথি বলেন, মানব জীবন গঠনে গীতা শিক্ষার ভূমিকা অপরিসীম। বর্ণ বৈষম্য হীন সমাজ বিনির্মাণে গীতা শিক্ষার বিকল্প নেই। সকাল ১০ টায় জাতীয় সংগীত পরিবেশন করার মধ্য দিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলণ ও আশীর্বাণী প্রদান করেন শ্রীমৎ গোবিন্দ ব্রহ্মচারী মহারাজ। ফটিকছড়ি উপজেলা সংসদের ব্যবস্থাপনায় রাসেল দে’র পরিচালনায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও পার্থ সারথি গীতি নাট্য পরিবেশন করেন আনন্দ ও সানি। অনুষ্ঠানের শুভ উদ্ভোদন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এড. শুভাশিষ শর্মা। মহান অতিথি ছিলেন লায়ন দিলীপ কুমার শীল, লায়ন শম্ভু দাশ, ড. শ্রীবাস ভট্টাচার্য, ডাঃ সুব্রত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রকৌঃ সঞ্জয় চক্রবর্তী, রবিন সাহা, প্রিয়াশীষ চক্রবর্তী। ২য় পর্বে মহান অতিথি ছিলেন অধ্যাপক কৃষ্ণা দাশ, বিপ্লব দে পার্থ, লায়ন কৈলাশ বিহারি সেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার দেবব্রত কর দেবু, রোটাঃ জুয়েল চক্রবর্তী, রতন দাশ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, টিটু কুমার দে, ত্রিদীপ দেব। সভা সঞ্চালন করেন মাষ্টার শিবু কুমার দাশ, রাসকিন চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা সংসদের মানস চক্রবর্তী, চন্দন নাথ, বিটু কান্তি দে, ডাঃ রুপন কান্তি শীল, ডাঃ অমর কান্তি শীল, সুশান্ত কুমার শীল, উজ্জ্বল চন্দ্র দে প্রমূখ।

এতে উপস্থিত ছিলেন উত্তর জেলা সংসদের বিপ্লব পাল চৌধুরী, সমির মহাজন, পরিমল দাশ, সবুজ পাল, সঞ্জয় চৌধুরী, অধ্যাপক উজ্জ্বল চন্দ্র নাথ, উজ্জ্বল ভৌমিক, দেবব্রত গোলদার, ডাঃ সুভাষ চক্রবর্তী, রনজিৎ নাথ, অধ্যাপক রুপন দাশ, কানাই দেব শুভ, কৃষ্ণ আচার্য, সুজয় ভট্টাচার্য, সুমি চৌধুরী, প্রিয়ম দে, স্বপন সাহা, নারায়ণ গোস্বামী, রুম্পী চৌধুরী, রাহুল চন্দ্র রায়, ডাঃ মিলন দাশ, উপজেলা সংসদের হরিপদ মজুমদার, শ্যাম সুন্দর বৈষ্ণব, বাদল কান্তি শীল সহ জেলা, উপজেলা-ইউনিয়ন সংসদ নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক।