1. admin@channelmanobadhikar24.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদের মহামান্য সভাপতি মহোদয়ের সৌদি আরবে সাংগঠনিক সফর ও পবিত্র ওমরাহ হজ্ব পালন.. মানিকছড়িতে শাহানশাহ হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদরাসা নির্মাণে দুবাই ড্রাগন মার্ট শাখার আর্থিক সহযোগিতা ​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

বাগীশিক কেন্দ্রীয় সংসদের ৮ম মেয়াদের নবগঠিত নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পঠিত

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ২৯ আগষ্ট শুক্রবার সন্ধ্যা ৭টায় সংগঠনের আন্দরকিল্লাস্থ বাগীশিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বাগীশিক কেন্দ্রীয় সভাপতি শ্রী ঝুন্টু চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক এড.শুভাশীষ শর্মার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ডা. অঞ্জন কুমার দাশ।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন ব্যাংকার শ্রী দেশপ্রিয় চৌধুরী বিনয়, প্রভাষক শ্রী পলাশ কান্তি নাথ রণী, ব্যবসায়ি শ্রী প্রীতম চৌধুরী, খাদ্য অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা শ্রী সুনীল দত্ত, এড.ভুপাল চৌধুরী, এড.প্রণব মজুমদার, জনতা ব্যাংকের এজিএম মৌসুমী নাথ, সংগঠক শ্রী অর্জুন কুমার নাথ,শ্রী অরুণ কান্তি মল্লিক, সাংবাদিক এস.প্রকাশ পাল,পলাশ দত্ত ,মোহন চৌধুরী, অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, জনি কান্তি পাল, সুমন কুমার বনিক, রনজিতা দাশ, সুমন দত্ত, অর্চনা রানী ভঞ্জ, নীলকান্ত দাশ বিশু, তন্ময় চক্রবর্তী বাসু, জীবন কৃষ্ণ সাহা, বিপ্লব পাল চৌধুরী, লায়ন সুভাষ চন্দ্র দাশ, বিপ্লব আচার্য, সমর কান্তি দাশ, লাবনী প্রভা দত্ত, রিংকু ভট্টাচার্য, ঝন্টু শীল, দেবাশীষ দত্ত ক্রেডিট, এড. রিমন দাশ, অনিতা ঘোষ, কৈলাশ বিহারী সেন, সুজন দেবনাথ, সজীব মজুমদার, যীশু সেন, তপন কান্তি নাথ, আশীষ কুমার পাঠক, বিকাশ চৌধুরী, ডা. রুপম রুদ্র, নির্মল মজুমদার, দেবাশীষ মজুমদার, সুজিত দাশ, বৃষ্টি বৈদ্য, গৌরাঙ্গ প্রসাদ ভট্টাচার্য, অনুপম নাথ, টিটু দাশ, রাধারানী চৌধুরী প্রমুখ।
নবগঠিত কমিটির পরিচিতি পর্ব শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী উপদেষ্টা পরিষদ বিলুপ্ত ঘোষণা করতঃ ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয় এবং নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে এড. প্রণব মজুমদারকে আহবায়ক এবং অরুন কান্তি মল্লিককে সদস্য সচিব মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট অভিষেক উদযাপন উপ-কমিটি গঠন করা হয়। সভায় বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহযোগিতায় এবং সংশ্লিষ্ট জেলা সংসদের উদ্যোগে বিভিন্ন জেলায় প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং সংগঠনের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park