1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন

বাগান বাজার শান্তিনগর মাদ্রাসার সভাপতি হলেন অলি উল্যাহ চৌধুরী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১২২ বার পঠিত

বাগান বাজার ইউনিয়নের শান্তিনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনার লক্ষ্যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো: অলি উল্যাহ চৌধুরীকে সভাপতি করে নতুন নির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে আজ ২৯ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে আগামী তিন বছরের জন্য এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

অনুমোদিত এই কমিটিতে দাতা সদস্য হিসেবে মো: আবদুল হক এবং জেলা প্রশাসক কর্তৃক মনোনীত সদস্য হিসেবে মো: আবুল কালাম ও জাফর আলী অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া মাদ্রাসার সুপার পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নবগঠিত এই কমিটি মাদ্রাসার প্রশাসনিক শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার মানোন্নয়নে প্রধান ভূমিকা পালন করবে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে মাদ্রাসার পরীক্ষার ফলাফলে গুণগত পরিবর্তন আনা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম সভা অনুষ্ঠানের দিন থেকেই কমিটির মেয়াদ শুরু হবে। কমিটির নেতৃত্বে শান্তিনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা এই অঞ্চলের শিক্ষা বিস্তারে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park