
বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার উপদেষ্টা স্বর্গীয় শান্তিপদ আচার্য্যরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন ডা.বরুণ কুমার আচার্য্য বলাই এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পণ্ডিত সলিল আচার্য্য, উপদেষ্টা স্বপন চক্রবর্তী, সদস্য লায়ন পণ্ডিত অপু চক্রবর্তী, লায়ন তরুণ কুমার আচার্য্য কৃষ্ণ, পণ্ডিত নারায়ন আচার্য্য, পণ্ডিত উজ্জ্বল আচার্য্য, পণ্ডিত সজিব আচার্য্য, পণ্ডিত রাজীব আচার্য্য প্রমূখ। বক্তারা বলেন স্বর্গীয় শান্তিপদ আচার্য্যরে মৃত্যুতে সংগঠনের অপুরনীয় ক্ষতি হয়েছে। আরো একটি নক্ষত্রের পতন হয়েছে। স্বর্গীয় শান্তিপদ আচার্য্যরে আত্মার শান্তি কামনা করেন।