1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) সীতাকুণ্ড উপজেলা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক) সীতাকুন্ড উপজেলা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন ১২ ডিসেম্বর, শুক্রবার, সীতাকুণ্ড বিবেকানন্দ বিদ্যাধামে সংসদের সভাপতি প্রভাস বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ভক্তিপ্রথানন্দ মহারাজ। প্রধান অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি শুভাশিষ চৌধুরীর। মহান অতিথি ছিলেন সহসভাপতি বিপ্লব পাল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক বাসু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা বিষ্ণু চরণ দাশ, উপদেষ্টা দীপক ভট্টাচার্য, পংকজ মণ্ডল, বলরাম ভৌমিক, মানিক লাল দাশ, মানিক শীল, ডা. মিলন দাশ। এছাড়া উপজেলা ও ইউনিয়ন সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সীতাকুণ্ড সংসদের সিনিয়র সহসভাপতি অমর দাশ, সহসভাপতি ভগীরথ দাশ, সাধারণ সম্পাদক বিপ্লব নন্দী। ২য় অধিবেশনে বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদে সাধারণ সম্পাদক বাসু চৌধুরী পরিচালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি শুভাশিষ চৌধুরী। উপস্থিত কাউন্সিলদের সর্ব সম্মতি ক্রমে ২০২৬-২০২৮ সালের ৩য় কার্যকরী সংসদের সভাপতি পদে নির্বাচিত অমর কান্তি শীল, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত বিপ্লব নন্দী, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত সাগর দাশ, অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন সবুজ চৌধুরী। পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধিগণ ৩১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park