1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি( বাগীশিক) হাটহাজারী উপজেলা সংসদের বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৯৬ বার পঠিত

গতকাল ১৬ জানুয়ারি হাটহাজারীর নন্দীরহাটস্থ শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি( বাগীশিক) হাটহাজারী উপজেলা সংসদের বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সংসদের সভাপতি চন্দন নাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামসুন্দর বৈষ্ণবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী, আশীর্বাদক ছিলেন বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের উপদেষ্টা পণ্ডিত সুকান্ত চক্রবর্তী, উদ্বোধক ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের উপদেষ্টা অধ্যাপক রাজীব বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সিনিয়র সহ- সভাপতি শিক্ষক শিবু কুমার দাশ, সমাজসেবক আশীষ দে মণি, প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী। আলোকিত অতিথি ছিলেন বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের উপদেষ্টা পরিমল কান্তি নাথ, তপন পাল,কৃষ্ণপদ চৌধুরী, জুয়েল চন্দ্র মহাজন, বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের পৃষ্ঠপোষক শিবলু দাশ, বিধান বণিক, সুমন ধর, শংকর নাথ।অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ছোটন দাশ, নির্বাহী সদস্য রনজিত কুমার নাথ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সুদীপ নাথ ও নৃত্য পরিবেশন করেন অর্পিতা বণিক। বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের প্রতিষ্টাতা সভাপতি নারায়ণ গোস্বামী,সহ-সভাপতি সুজন বণিক, প্রবাস বিকাশ রুদ্র, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজীব মজুমদার, সহ- সাধারণ সম্পাদক রুবেল চন্দ্র নাথ, অর্থ সম্পাদক শ্রীকান্ত দে-সহ বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের আওতাধীন সংসদ সমূহের প্রতিনিধিবৃন্দ সাংগঠনিক বক্তব্য রাখেন। বিগত ২০২৫ সালের সাংগঠনিক কর্মকাণ্ডের ভিত্তিতে বাগীশিক হাটহাজারী পৌরসভা ও বাগীশিক ফতেপুর ইউনিয়ন সংসদকে যুগ্মভাবে শ্রেষ্ঠ সংসদ,বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি সুজন বণিককে উপজেলার শ্রেষ্ঠ সংগঠক,বাগীশিক হাটহাজারী পৌরসভা সংসদের সাধারণ সম্পাদক জুয়েল কান্তি ধরকে শ্রেষ্ঠ সংগঠক,বাগীশিক ফতেপুর ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক যীশু শীলকে উদ্যমী সংগঠক,বাগীশিক মেখল ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক রণজিত কুমার নাথকে উৎসাহী সংগঠক সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও সাংগঠনিক সভায় সর্বাধিক উপস্থিতির জন্য বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সহ- সভাপতি প্রবাস বিকাশ রুদ্র ও সাংগঠনিক সম্পাদক সুদীপ নাথকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদ আয়োজিত ইউনিয়ন পর্যায়ে উদীয়মান প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রশংসাপত্র ও উপহার প্রদান করা হয়। শেষে বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের পক্ষ থেকে দুঃস্থ ও অনাথদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park