1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়ির বারৈয়ারহাটস্থ উৎসব কমিউনিটি সেন্টারে মাইজভাণ্ডারী সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

মুহাম্মদ নেজাম উদ্দিন সম্পাদক:-
বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা, বিশ্বে সমাদৃত তরিকা, তরিকায়ে মাইজভাণ্ডারীর উজ্জ্বল নক্ষত্র, আওলাদে রসুল (দ.), আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.), মারাজাল বাহরাইন, বিশ্বঅলি শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৭তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার ফটিকছড়ির বারৈয়ারহাটস্থ উৎসব কমিউনিটি সেন্টারে ২১ ডিসেম্বর, রবিবার, অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল খতমে কোরআন, তাওলাদে গাউছিয়া, আলোচনা, মিলাদ ও মোনাজাত, তবারুক বিতরণ, জিকিরে ছেমা, মাহফিল মাইজভাণ্ডারী গানের জলসা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী। উদ্বোধক ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি খ জোনের সাংগঠন সমন্বয়ক মাহাবুবুল আলম সওদাগর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান শায়খ ড. মুহাম্মদ নুরুন্নবী আজাহারী, চরণদ্বীপ দরবার শরীফের সাহেবজাদা পীরজাদা সাইফুল্লাহ চরণদ্বীপি, মাদরাসা-এ-গাউছুল আজম মাইজভাণ্ডারীর উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন মাইজভাণ্ডারী। সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মাস্টার মুহাম্মদ কবির আহমেদ। আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ আবুল কালাম, মুহাম্মদ ইউনুচ, মুহাম্মদ আবুল বশর, মুহাম্মদ এজাহার ভাণ্ডারী, মুহাম্মদ সুমন, জি.এম. কামরুল হাসান, আবুল কালাম, মুহাম্মদ আবু বাবু, মুহাম্মদ হাবিব, মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ আবু তালেব, মুহাম্মদ নাজিম উদ্দীন, সেলিম উল্ল্যাহ সজিব, মুহাম্মদ রফিকুজ্জামান মেম্বার, মুহাম্মদ ঈসা, মুহাম্মদ আবুল বশর, মুহাম্মদ সাহেদুল ইসলাম, এম এ মুনছুর প্রমূখ। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বিশ্বঅলি শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র রওজা শরীফের খাদেম মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ। ছেমা পরিবেশন করেন ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোনের সকল শায়ের, গায়ক ও কাওয়ালীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park