1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে আনসার ভিডিপির শ্রদ্ধা নিবেদন,

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৯১ বার পঠিত

রক্ত, বেদনা আর অদম্য সাহসের বিনিময়ে অর্জিত এক গৌরবময় ইতিহাসের নাম ২৬শে মার্চ। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ।
ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গভীর শ্রদ্ধা ও মর্যাদায় পালন করেছে দিবসটি।২৬শে মার্চের প্রথম প্রহরে উপজেলার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম এর নেতৃত্বে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আরজিনা আকতার এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক হাসান আহমেদ এর সহযোগিতায় ফটিকছড়ি উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন আনসার কমান্ডার, দলনেতা দলনেত্রী পৌরসভার দলনেতা দলনেত্রীদের উপস্থিতিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়াও সারাদেশে বাহিনীর সকল রেঞ্জ, জেলা, জোন ও ইউনিট পর্যায়েও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি। বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন ফটিকছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ফটিকছড়ি উপজেলার ভাতাভোগী আনসার ভিডিপি সদস্য সদস্যারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park