
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসেবন অবস্থায় দুই যুবককে আটক করেছে মোবাইল কোর্ট। পরে তাদের প্রত্যেককে ৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় নারায়ণহাট বাজার এলাকায় এই বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. হাসান (২৮), পিতা: দিদারুল আলম, ওয়ার্ড নং ০৬, নারায়ণহাট ইউনিয়ন পরিষদ।
,আজাদ হোসেন (১৮), পিতা: শফিউল আলম, ওয়ার্ড নং ০৬, বাগানবাজার/দাতমারা ইউনিয়ন পরিষদ।
পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূত্রে জানা যায়, নারায়ণহাট বাজারে প্রকাশ্যে গাঁজাসেবনকালে হাতেনাতে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ২টি পৃথক মামলা রুজু করে প্রত্যেককে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযানকালে উদ্ধারকৃত আলামত (গাঁজা) ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। জনস্বার্থে ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।