1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান,

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়িতে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার আজিমনগরস্থ মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী প্রাঙ্গণে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রিত আত্মউন্নয়নমূলক যুব সংগঠন তাজকিয়া এই কর্মসূচি আয়োজন করে।অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সরওয়ার আলমগীর। সভাপতিত্ব করেন ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জসিমউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সৈয়দ বদিউজ্জামাল মাইজভাণ্ডারী, অত্র মাদ্রাসা’র অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাসেম, তাজকিয়ার উপদেষ্টা এইচ. এম. রাশেদ খান, তাজকিয়ার সাবেক সভাপতি ডা: কৈশিক সাইমন শুভ এবং তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ রমিজ আলী। এ ছাড়াও স্থানীয় শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরা অনুষ্ঠানে অংশ নেন।স্বাগত বক্তব্য রাখেন তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬ এর আহ্বায়ক এবং তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি জামশেদ আলম।দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৭০০ জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং ৭০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অংশগ্রহণকারীদের ব্লাড গ্রুপ কার্ডও প্রদান করা হয়। পাশাপাশি তারুণ্যের ডাক বুথ ক্যাম্পে প্রাথমিক চিকিৎসাবিষয়ক পরিচিতি, স্বাস্থ্য পরামর্শ এবং নারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন ডা. রিহুল জান্নাত। পরিশেষে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত সম্পূর্ণ করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ক্যাম্পে ৮ জন চিকিৎসক, ২ জন প্রশিক্ষক, ৩ জন ল্যাব টেকনিশিয়ান ও ৬০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। তাজকিয়ার কেন্দ্রীয় ও বিভিন্ন উপজেলা শাখার সদস্যরাও সার্বিক ব্যবস্থাপনায় অংশ নেন।বক্তারা বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park