1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়িতে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা-তে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এতে উপস্থিত ছিলেন মুহাম্মদ সেলিম, বিপুল চন্দ্র দে, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী-সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।সভায় বৃহত্তর ফটিকছড়ি এলাকার সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে অবৈধভাবে মাটি কাটা, গাছ নিধন, বালু উত্তোলন বন্ধ, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, বিভিন্ন স্থানে জুয়ার আসর বন্ধ করা, ঈদকে সামনে রেখে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি প্রতিরোধ, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ফেসবুক ব্যবহারকারীর মাধ্যমে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া সভায় ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি উপজেলার বিভিন্ন স্থানে জুয়ার আড্ডা ও অবৈধ বালু উত্তোলনের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন এবং এসব বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।সভায় সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ফটিকছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park