1. admin@channelmanobadhikar24.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে এসিল্যান্ডের নেতৃত্বে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ মাদকসেবী আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী ও উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার যৌথ উদ্যোগে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) পালিত। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ,শিক্ষার্থীদের মাঝে ৫০০টির বেশি চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ফটিকছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আজিমুশশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল-কে মুসলিম উম্মাহ’র ঐক্যের সূত্র হিসেবে উদযাপন করতে পারার সৌভাগ্য প্রার্থনাঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আলোচনা সভা ও জশনে জুলুস অনুষ্ঠিত ফটিকছড়ির ধর্মপুরে জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(দঃ)উদযাপন হজরত সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্ (র.) মাইজভাণ্ডারীর পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত শাহসুফী মাওলানা মাহবুবুল হক ফরহাদাবাদীর (রঃ)’র ১ম ওফাত বার্ষিকী ও ঈদে মিলাদুন্নবী (দ.) সম্পন্ন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠিত

ফটিকছড়ি থানার ওসি রবিউলকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির বিশেষ সম্মাননা

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত

দায়িত্ব পালনে বিশেষ অবদান, অনন্য পেশাদারিত্ব, দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ পারফর্ম্যান্স সম্মাননা পেয়েছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান।
​সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে জেলা পুলিশ আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। অনুষ্ঠানে তাঁকে বিশেষ সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কারে ভূষিত করা হয়।
​চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কল্যাণ সভায় রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
​পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ওসি রবিউল আলম খান জানান, এ স্বীকৃতি তাঁর পেশাগত দায়িত্ব পালনে উদ্দীপনা আরও বাড়িয়ে দেবে। ফটিকছড়ি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবা নিশ্চিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park