1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইন্দং কেন্দ্রীয় কালী মন্দিরে সাড়ম্বরে বিশ্বকর্মা পূজা ও দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

পাইন্দং কেন্দ্রীয় কালী মন্দির উন্নয়ন ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পাইন্দং কেন্দ্রীয় কালী মন্দিরে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা ২০২৬ এবং দিনব্যাপী বৈচিত্র্যময় ধর্মীয় অনুষ্ঠানমালা সাড়ম্বরে উদযাপিত হয়েছে।​গত ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ৯টায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পূজা শেষে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের অংশগ্রহণে বর্ণাঢ্য গীতা পাঠ, ধর্মীয় বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদের অধীনস্থ ৪টি গীতা স্কুল (পাইন্দং কেন্দ্রীয় কালী মন্দির গীতা ও নৈতিক শিক্ষালয়, পণ্ডিত নিরোধ নীলা গীতা বিদ্যাপীঠ, দক্ষিণ পাইন্দং হিন্দু পাড়া গীতা ও নৈতিক শিক্ষালয় এবং দক্ষিণ পাইন্দং কালী মন্দির গীতা ও নৈতিক শিক্ষালয়) থেকে মোট ৮০ জন শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গীতা পাঠ ও ধর্মীয় বক্তৃতা প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের গীতা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সিটিভির গীতা পাঠক শ্রী বাসব দেব।​দুপুরে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন স্বপন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাগীশিক উত্তর জেলা সংসদের সম্মানিত সহ-সভাপতি লায়ন শ্রী বরুণ কুমার আচার্য বলাই।​সভায় মহান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সম্মানিত সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী সুমন কুমার বণিক এবং বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সম্মানিত সভাপতি মাষ্টার মানস চক্রবর্তী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি শ্রী রূপক দে এবং ধর্মীয় বক্তা হিসেবে বক্তব্য দেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক মাষ্টার শ্রী লিটন মহাজন।​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের নির্বাহী সদস্য মাষ্টার শ্রী দেবাশীষ দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী শ্রীবাস বৈষ্ণব, সহ-শিক্ষা সম্পাদক শ্রী সাধন নাথ, বাগীশিক ফটিকছড়ি পৌরসভা সংসদের সাংস্কৃতিক সম্পাদক শ্রী সঞ্জয় বণিক, নির্বাহী সদস্য শ্রী বিকাশ সরকার, বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদের সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য, সুশীল মাষ্টার, রবি শংকর, সুনীল দে, রতন দাস, ডা. দুলাল দে এবং সূর্যগিরি আশ্রমের পরিচালক রতন আচার্য।​সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সম্মানিত সহ-অর্থ সম্পাদক শ্রী উজ্জ্বল দে। সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পাইন্দং কেন্দ্রীয় কালী মন্দির উন্নয়ন ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সজীব দে, অর্থ সম্পাদক রাজু শীল, সাংগঠনিক সম্পাদক টিপলু পাল, সহ-অর্থ সম্পাদক নয়ন এবং সহ-সম্পাদক রাজীব রাহা।​অনুষ্ঠান সফল করতে সহযোগিতায় ছিলেন টিটু সূত্রধর, সমর দে, মিন্টু সূত্রধর, বিমল দাস, ছোটন দাস, রিংকু পাল, জয় দে, বিজয় দে, শান্তু দে, অস্তু দে, সুজন শীল ও পূজন শীল।​দিনের শেষভাগে সন্ধ্যায় মনোজ্ঞ সন্ধ্যা আরতিরাতে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিল ফটিকছড়ি ঐক্যবদ্ধ সনাতনী যুব সমাজ। এবং পাইন্দং কেন্দ্রীয় কালী মন্দির গীতা স্কুল ও জ্যোতিষানন্দ গীতা ও নৈতিক শিক্ষালয়ের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে শ্যামা সংগীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park