1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন

~নবপ্রভাতের শান্তিধ্বনি—মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পঠিত

১লা বৈশাখের প্রভাতে জাগে নব আশার ডাক,
নববর্ষে রাঙুক ধরা—মুছে যাক অশ্রুর দাগ।

শুভ্র ভোরে বাজে শঙ্খ—নব দিনের আহ্বান,
ঘুচে যাক সব দুঃখ-জরা, হর্ষে মাতুক প্রাণ।

শুদ্ধ প্রাণে নামুক শান্তি, আলোয় ভরুক প্রাণ,
চৌদ্দশো তেত্রিশের গানে জাগুক সুমতি-জ্ঞান।

বিশ্বজুড়ে থামুক ক্রন্দন, স্তব্ধ হোক রণ-সুর,
মমতারই পুণ্য আলোয় ধরা হোক সুমধুর।

হানাহানি ভুলে মানুষ, মানুষকে করুক আপন,
বৈশাখের এই শুভ প্রাতে জাগুক নতুন জীবন।

হিংসার ঐ বিষ-বাষ্পে আসুক রুদ্র ঝড়,
ভেঙে যাক বিভেদ-প্রাচীর, মিলুক আপন-পর।

অসাম্প্রদায়িক রঙে রাঙুক এই ধরণীর বুক,
প্রতি নিশ্বাসে বয়ে আসুক অনাবিল এক সুখ।

শস্য-শ্যামল হোক এ ধরণী, শান্তিধারায় ভরা,
তিমির নাশি উদিত হোক আলোকস্নাত ধরা।

আত্মশুদ্ধির মহতী লগ্নে শপথ করি আজ,
মানবতা জাগুক হৃদয়ে, ঘুচুক মনের লাজ।

ভালোবাসার দীপ জ্বালো আজ, ঘুচুক যত ভেদ,
একতারই বন্ধনে আজ মুছুক সকল খেদ।

সত্য-শান্তির পথে চলো, হোক জীবনের জয়,
মানবতার পতাকা উড়ুক—চিরদিন নির্ভয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park