
আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার ফটিকছড়ি হাইদচকিয়া প্রাচীনতম সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মাতৃমন্দিরের প্রতিষ্ঠাতা, স্বর্গীয় ধর্মচিন্তক পণ্ডিত নিরোধ বরণ আচার্য্যরে সহধর্মীনি প্রয়াত লীলাবতী আচার্য্যরে ২৭তম মৃত্যুবার্ষিকী পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ মিলনায়তনে পন্ডিত তরুণ কুমার আচার্য্য ও পণ্ডিত উজ্জ্বল চক্রবর্ত্তীর পুরোহিত্যে অনুষ্ঠিত হবে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন পূর্ব আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চ্চনা রানী আচার্য্য। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তুর্ণা আচার্য্য। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে উষাকীর্তন, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, শশ্মানমঠে পুষ্পস্তবক অর্পন, গীতাপাঠ, ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ সেবা। বাৎসরিক মাঙ্গলিক অনুষ্ঠান, সকালে বাল্যভোগ ও দুপুরে শাকান্ন ভোগ এবং সমবেত প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থানার জন্য অনুরোধ জানিয়েছেন সূর্যগিরি আশ্রম কেন্দ্রিয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন ও সাধারণ সম্পাদক ধীমান দাশ।