1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তাজকিয়া পরিবারের সম্প্রীতির বন্ধনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১১৫ বার পঠিত

তাজকিয়া উপদেষ্টা পরিষদ, সাবেক সিনিয়র নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় পরিষদের অংশগ্রহণে এক আন্তরিক, প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তাজকিয়া প্রীতি ফুটবল ম্যাচ। বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির প্রতীক হিসেবে আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয় তাজকিয়া আর্জেন্টিনা টিম এবং তাজকিয়া ব্রাজিল টিম। খেলাটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, উপভোগ্য ও খেলোয়াড়সুলভ মনোভাবের এক অনন্য উদাহরণ। রোমাঞ্চকর এই লড়াইয়ে তাজকিয়া আর্জেন্টিনা টিম ৩-২ গোলের ব্যবধানে তাজকিয়া ব্রাজিল টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচ শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের সম্মাননা প্রদান এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে আনন্দঘন এই আয়োজনের সফল সমাপ্তি ঘটে। ফলাফল ও ব্যক্তিগত অর্জনসমূহ: চ্যাম্পিয়ন: তাজকিয়া আর্জেন্টিনা টিম, রানার্স-আপ: তাজকিয়া ব্রাজিল টিম, সেরা খেলোয়াড়: মোজাম্মেল আহমেদ, সাবেক সভাপতি, তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ, সেরা গোলকিপার: আরেফিন রিয়াদ সাবেক সভাপতি, তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ, সর্বোচ্চ গোলদাতা: প্রকৌশলী সৈয়দ আবু নাসের নুর অন্তু, প্রধান উপদেষ্টা, তাজকিয়া, এই প্রীতি ম্যাচ শুধু একটি ক্রীড়া আয়োজনই নয়; বরং তাজকিয়া পরিবারের পারস্পরিক ভালোবাসা, ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার এক অনন্য প্রয়াস। ভবিষ্যতেও এমন মিলনমেলা তাজকিয়ার অগ্রযাত্রাকে আরও বেগবান করবে এই প্রত্যাশা রইল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park