1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত

তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার নবগঠিত পর্ষদের অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও বিদায়ী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান গত ২৫ জুলাই ২০২৬, শনিবার বিকাল ৪টায় নগরীর ২ নম্বর গেইটস্থ তাজকিয়া কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোঃ ইসতাকুর আনোয়ার রাহিব-এর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি আয়মন রানা জিহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক নুরে আহমদ জিয়াউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইরফান হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রুহুল্লাহ, মিশন–১ সম্পাদক মুহাম্মদ সানজিম সারোয়ার রাকিব, মিশন–২ সম্পাদক মুহাম্মদ শাহেদুল ইসলাম শাহেদ, মিশন–৪ সম্পাদক সৈয়দ জিয়াউল করিম, সাংস্কৃতিক সম্পাদক নূর মোহাম্মদ। অনুষ্ঠানে নবগঠিত মহানগর পর্ষদের সদস্যদের আনুষ্ঠানিক অভিষেক সম্পন্ন করা হয়। একই সঙ্গে দক্ষ, সুশৃঙ্খল ও আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে একটি সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা তাজকিয়ার আদর্শ, মূল্যবোধ, সাংগঠনিক শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তাজকিয়ার আদর্শ ও মূল্যবোধ সমাজের প্রতিটি তরুণের কাছে পৌঁছে দিতে সবাইকে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি প্রত্যেক সদস্যকে নিজ নিজ দায়িত্বকে একটি আমানত হিসেবে গ্রহণ করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী পর্ষদের সদস্যদের সংগঠনের প্রতি তাঁদের নিষ্ঠা, আন্তরিকতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি নুরুল হাসনাত সৌরভ,শেখ মুবিনুর রহমান, সহ-সভাপতি নাদিম মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ওমর ফারুক নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ, অর্থ সম্পাদক মোঃ বোরহান উদ্দীন, সহ-অর্থ সম্পাদক থেন থেন (অভি), দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, সহ প্রচার সম্পাদক সাদমান সাবিত শুভ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক মোঃ হাসানুল করিম, সহ গবেষণা ও প্রকাশনা সম্পাদক নাইমুর জুবায়ের চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আহমেদ কামার উদ্দীন, ছাত্র কল্যাণ সম্পাদক ইয়াসিন হোসেন রেজভী, কার্যনির্বাহী সদস্য হাসিবুল হক তুষার, মোঃ আজিজ হোসেন,হাফেজ রবিউল ইসলাম আজাদ সহ তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সদস্য ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
পরিশেষে দেশ, জাতি, সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park