1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

তাজকিয়া চট্টগ্রাম মহানগরের সাধারণ সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পঠিত

১৪ এপ্রিল, বাংলা নববর্ষের শুভ সূচনাকে সামনে রেখে নতুন প্রত্যয়, উদ্যম ও আত্মবিশ্বাসে উজ্জীবিত হয়ে চট্টগ্রাম নগরীর ২নং গেইটস্থ তাজকিয়া কার্যালয়ে তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নুরে আহমদ জিয়াউল হাসানের সভাপতিত্বে এবং অর্থ ও দপ্তর সম্পাদক ইরফান হাসানের সঞ্চালনায় সভাটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
সভায় আলোচ্য বিষয়সমূহ ছিল বিগত ত্রৈমাসিক কার্যক্রম পর্যালোচনা, চলমান কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও সুসংগঠিত করার পরিকল্পনা, সাংগঠনিক নীতিমালা ও আচরণবিধি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা, আগামী এক বছরের বাস্তবমুখী কর্মপরিকল্পনা প্রণয়ন, কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নুরুল হাসনাত, আইটি সম্পাদক মোহাম্মদ রুহুল্লাহ, কার্যকরী সদস্য মোহাম্মদ ইসতাকুর আনোয়ার রাহিব, সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ বোরহান উদ্দিন, মোহাম্মদ ওমর ফারুক নাঈম, হারুনুর রশিদ, রেজভী, মাহিনুল আলম, মোঃ হাসান, মো. নুরুল্লাহ, মো. ইমতিয়াজ উদ্দীন। এছাড়াও অনলাইনে যুক্ত হয়ে বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। উপস্থিত সকল নেতৃবৃন্দ তাজকিয়ার মিশন ও ভিশন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park