
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেল হাতিয়ার নাজমুল আবেদীন সাদ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এর ফলাফল আজ রোববার (১২ জুলাই ২০২৬) শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে।
প্রকাশিত ফলাফলে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল আবেদীন সাদ ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে।
তিনি মোঃ দুলাল উদ্দিন ও নাজমুন নাহার দম্পতির সন্তান। এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
নিজের অনুভূতি প্রকাশ করে নাজমুল আবেদীন সাদ জানায়, ভবিষ্যতে সে একজন বিজ্ঞানী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়। এ লক্ষ্য অর্জনে সে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেছে।