1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জিয়াউল হক মাইজভাণ্ডারী ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে জীবন দর্শন সেমিনার ২৭ ডিসেম্বর

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা, বিশ্বে সমাদৃত তরিকা, তরিকায়ে মাইজভাণ্ডারীর উজ্জ্বল নক্ষত্র, আওলাদে রসুল (দ.), আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.), মারাজাল বাহরাইন, বিশ্বঅলি শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবার ৯৭তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) জীবন দর্শন শীর্ষক সেমিনার ভূজপুর ২নং দাঁতমারা ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী জমিদার বদরুজ্জামান সিকদার বাড়ি প্রাঙ্গণে আগামী ২৭ ডিসেম্বর, শনিবার, অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, তাওয়াল্লাদে গাউছিয়া, আলোচনা, মিলাদ, মোনাজাত, তবারুক বিতরণ ও মাহফিল মাইজভাণ্ডারী কালামের জলসা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কিিমট বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী। উদ্বোধক মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দাঁতমারা শাখার উপদেষ্টা মোহাম্মদ শফিউল আজম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখবেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ দিদারুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আলমগীর আলম। প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ জাফর উল্লাহ। বিশেষ আলোচক থাকবেন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা প্রধান হাফেজ আবুল কালাম মাইজভাণ্ডারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দাঁতমারা শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউসুফ জাফর চৌধুরী শাহীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park