
আগামী ২১ আগস্ট ২০২৬ শুক্রবার বিকাল ৪টায় চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.) এর সভাপতিত্বে বোয়ালখালীস্থ চরণদ্বীপ দরবার শরীফে এক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে মোন্তাজেম হযরতুল আল্লামা শাহাজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমফিল গবেষক অ্যাডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল। শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকীর সঞ্চালনায় সম্মানিত আলোচক হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, মাইজভাণ্ডারী একাডেমির সদস্য সচিব ও আলোকধারা’র সম্পাদক অধ্যাপক জহুর উল আলম। গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলের প্রতি আমন্ত্রণ জানানো হয়।