
বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে আহলে বায়তে রাসূল (দঃ) স্মরণে গাউসিয়া রহমানিয়া বশরিয়া শহীদিয়া ত্বরিকত কমিটির ব্যবস্থাপনায় তিন দিন শোহাদায়ে কারবালা মাহফিল গত ৮, ৯, ১০ মহররম, ২৪,২৫,২৬ জুন অনুষ্ঠিত হয়। অত্র মাহফিলে দো’আ ও মোনাজাত পরিচালনা করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অত্র দরবারের নায়েবে মোন্তাজেম বিশিষ্ট আলেমে দ্বীন লেখক ও গবেষক হযরত মাওলানা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.)। এতে স্বাগত বক্তব্য দেন অত্র দরবারের নায়েবে মোন্তাজেম শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.)। উক্ত মাহফিলের সমাপনী দিবসে আহলে বায়তে রাসূল (দঃ)’র শানে তাৎপর্যপূর্ণ তকরীর পেশ করেন হযরতুলহাজ্ব আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, হাফেজ মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম ।
এছাড়াও এতে আরো অসংখ্য উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গত ১০শে মহররম, ২৬ জুন দিবসে হাজারো আশেকে রাসূল (দঃ) ও আশেকে আহলে বায়তে রাসূল (দঃ)’র সবান্ধব উপস্থিতিতে অত্র দরবারের সাজ্জাদানশীন হুজুরের আখেরী মোনাজাতের মাধ্যমে ৩ দিন ব্যাপী মাহফিল সমাপ্ত হয়।