1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন

চন্দনাইশে ভাতাভোগী আনসার কমান্ডার দলনেতা দলনেত্রীদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ,

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

মুহাম্মদ নেজাম উদ্দিন সম্পাদক:-
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার কমান্ডার দলনেতা দলনেত্রীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২শে মে ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়,চন্দনাইশের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরজিনা আকতার এর সভাপতিত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ভাতাভোগী আনসার কমান্ডার দলনেতা দলনেত্রীদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়। এ সময় এতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক রিফাতুল ইসলাম সহ চন্দনাইশ উপজেলায় কর্মরত উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার, দলনেতা দলনেত্রী, বৃন্দ।বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল—প্রতিজনের জন্য ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিনিগুঁড়া চাল, ৫০০ গ্রাম সুজি, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৪ প্যাকেট সেমাই (লাচ্ছা ও বাংলা) এবং ১ প্যাকেট নুডলস। ঈদকে সামনে রেখে এমন উপহার পেয়ে ভাতাভোগী আনসার কমান্ডার,দলনেতা দলনেত্রীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, আনসার-ভিডিপি সদস্যদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park