1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের কৃতি সন্তান মোঃ আকিব।
দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আকিব বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। দলের বিভিন্ন কর্মসূচি, সভা-সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে তিনি স্থানীয় পর্যায়ে একজন পরিচিত কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
দলীয় নেতাকর্মীরা মনে করেন, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি আন্তরিকতার স্বীকৃতি হিসেবেই তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য পদে স্থান পেয়েছেন।
সদস্য নির্বাচিত হওয়ায় আকিব মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, আমি তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে রক্ষা করার চেষ্টা করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আমি সর্বদা কাজ করে যাব। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।

এদিকে আকিবের এই অর্জনে হারুয়ালছড়ি ইউনিয়নসহ ফটিকছড়ি উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সফলতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park